আমি এবার দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। আমার কেনো জানি পড়ালেখা করতে মন'ই চায়না। ভিতরে প্রচুর সংকল্প আসে পড়ার জন্য। কিন্তু পড়ার টেবিলে গেলে পড়তে মন চায়না। এখন কি করতে পারি। প্লিজ হেল্প মি।
2918 views

3 Answers

আপনার পড়ালেখায় মন বসেনা,,,, অথচ আপনার ভেতরে প্রচুর সংকল্প আসে পড়ার জন্য, এ জন্য আপনি একটা কাজ করবেন।,, আপনি পড়েন বা না পড়ের পড়ার টেবিলে বসে তাকবেন, ২ থেকে তিন দিন,,, বেশি বেশি পড়ার টেবিলে বসে তাকবেন,,,, তাহলে দেখবেন আপনার সাথে টেবিলটার একটা সম্পক্যে তৈরি হবে,,,,, তাহলে দেখবেন আসতে আসতে পড়াই মন বসবে,,,,, 

2918 views

আপনি পোরোদমো ট্যাকনিক ব্যাবহার করুন তাহলে অবশ্যই মন বসবে । * প্রথমে কোন অধ্যায় পরবেন তা সিলেক্ট করুন। * ২৫ মিনিটের জন্য এলার্ম দিয়ে রাখুন। মানে ২৫ মিনিট হওয়ার সাথে সাথে যাতে বাজে । *৫ মিনিট রেস্ট নিয়ে আবার কাজে লেগে পরুন । * এবং কাজ / পড়ার সময় আজে বাজে চিন্তা বাদ দিবেন । *একই ভাবে ৪ বার পড়া পরবেন । একই অধ্যায় ।

2918 views

১৫। Study Music: ইউটিউবে Study Music লিখে সার্চ করলেই আপনি সন্ধান পেয়ে যাবেন অসংখ্য মিউজিকের। পড়ায় মনোযোগ বাড়াতে এগুলো অনেক কার্যকরী । ১৪। Think Big, Start Small: আপনি নিশ্চয়ই অনেকক্ষণ একটানা পড়ার চেষ্টা করেন কিন্তু মনোযোগ হারিয়ে যাওয়ায় তা আর সফল হয় না। তাই এখন থেকে ছোট একটি সময় নির্ধারণ করে পড়া শুরু করুন। প্রথম কয়েকদিন ২০ মিনিট পড়ুন ও ১০ মিনিট বিরতি নিন। এরপর আবার ২০ মিনিট পড়ুন ও আবার বিরতি নিন। ধীরে ধীরে,কয়েকদিন পর ৩০ মিনিট, এরপর ৪০ মিনিট, এরপর ৫০ মিনিট- এভাবে সময়টিকে বাড়িয়ে নিন ও নিজের ‘মস্তিষ্ককে অভ্যস্ত করান’। দেখবেন আপনি ঠিকই একটি সময় পরে একটানা পড়তে পারছেন। ১৩।পর্যাপ্ত ঘুম: একজন মানুষের দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে মস্তিষ্ক ঠিকমত কাজ করে না এবং মনোযোগও কমে যায়। তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুম সম্পন্ন করতে হবে (ঘুমটি বাসায় সম্পন্ন করবেন, ক্লাসে না!) ১২। পানি খাচ্ছেন তো? পড়ার সময় আপনার মস্তিষ্ক কিন্তু অনেক খাটনি করে আর এই খাটনি করতে তার প্রয়োজন হয় প্রচুর পানি! তাই পড়ার ফাঁকে ফাঁকে পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে তাকে আর্দ্র রাখুন। নাহলে কিছু সময় পরেই আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন। ১১। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পড়তে বসবেন: খাতা, বই, নোট, কলম, পেন্সিল, স্কেল, রাবার, শার্পনার, জ্যামিতি বাক্স, স্ট্যাপলার, গ্রাফ পেপার ইত্যাদি সবকিছু আগে থেকে একসাথে নিয়ে পড়তে বসুন। ভুলে রেখে এসেছেন বলে বারবার টেবিল থেকে উঠতে হলে মনোযোগ হারিয়ে যায়। ১০। কঠিন পড়াগুলো আগে পড়ে ফেলুন: এর কারণ হল, কঠিনগুলো আগে পড়ে ফেললে আপনার মস্তিষ্ক বুঝবে যে পরবর্তীতে যেই পড়াগুলো আসছে, সেগুলো সহজ। ফলে আপনি চিন্তামুক্ত থাকবেন । আর যদি সেই পড়াগুলো পরে পড়ার জন্য রেখে দেন, মস্তিষ্ক অনবরত ভাবতে থাকবে যে ‘সামনে কঠিন পড়া আসছে’ এবং ফলশ্রুতিতে চাপ সৃষ্টি হবে ও আপনি সেই চাপ থেকেই দ্রুত মনোযোগ হারাবেন। তাই আগে আগেই সেরে ফেলুন কঠিন পড়াগুলো! ৯। Peak Concentration Time: সেই সময়ে পড়তে বসবেন যখন ‘আপনার’ সবচেয়ে বেশি মনোযোগ থাকে। পৃথিবীর প্রতিটি মানুষই বিচিত্র এবং বিচিত্র তাদের মস্তিষ্কও। আপনার যদি বেলা ৩টা হতে সন্ধ্যা ৬টার মধ্যের সময়ে বেশি ভালো পড়া হয়, তাহলে ঐ সময়েই পড়তে বসবেন। কম সময়ে বেশি পড়ে কে না লাভবান হতে চায়? ৮। পড়ার জন্য যেমন পরিবেশ চাই: – এমন কোথাও পড়ুন যেখানে Distraction সবচেয়ে কম – যেখানে মানুষের কথা/হাসির শব্দসহ যাবতীয় সব শব্দ ন্যূনতম অবস্থায় থাকবে – মোবাইল ফোন অবশ্যই সাইলেন্ট করে পড়তে বসবেন – টেবিলে বসে পড়ার চেষ্টা করুন, বিছানা কিংবা সোফায় নয় । ৬। নিজেকে নিজেই পুরস্কার দিন: নিজেকে বলুনঃ “আমি আগামী ৩০ মিনিটের মধ্যে প্রথম ধ্যায়ের ৩ পাতা পড়ে শেষ করব এবং তা সফলভাবে করতে পারলে আমার প্রিয় গান ‘ও বন্ধু লাল গোলাপি’ শুনবো কিংবা ফ্রিজে রাখা চকলেটটি খাবো কিংবা বন্ধুকে কল করে ৫ মিনিট গল্প করব”। এতে করে আপনি নিজেকে অনুপ্রাণিত রাখতে পারবেন এবং ভালো ফল নিশ্চয়ই পাবেন। মজায় মজায় ইংরেজি শিখ! তোমার স্বপ্নের পথে পা বাড়ানোর ক্ষেত্রে তোমার ইংরেজির জ্ঞান কার্যকরী ভূমিকা রাখতে পারে । ৫। Worry Time to Study Time: সময় কম কিন্তু সিলেবাস অনেক বেশি এবং আপনিও কিছুই পড়েন নি এখনো। এমন সময়গুলোতে ‘কিছু পারি না! কিছু পারব না! কীভাবে পড়ব এতো কিছু’ ইত্যাদি বলে হা- হুতাশ করতে করতেই কিন্তু আপনি সময় নষ্ট করে ফেলেন। তাই আপনার Worry Time কে তখন Study Time-এ পরিণত করতে হবে। সময় তো এমনিতেই কম! ৪। মেডিটেশন: মেডিটেশন আপনার মনোযোগ বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করবে।

2918 views