রকেট(DBBAL)একাউন্ট থেকে ফোনে রিচার্জ করার নিয়ম?
5 Answers
গ্রাহক মুহুর্তেই ডিবিবিএল-এর কোর ব্যাংকিং এর একাউন্ট থেকে টাকা গ্রাহকের মোবাইল একাউন্টে স্থানান্তর করতে পারবেন। এতে কোন ফি লাগে না। উল্লেখ্য যে, টাকা স্থানান্তরের পূর্বেই গ্রাহককে তাঁর কোর ব্যাংকিং এর একাউন্টটিকে গ্রাহকের মোবাইল একাউন্টের সাথে লিংক করে নিতে হবে। কোর ব্যাংকিং এর লিংক করা একাউন্ট থেকে টাকা মোবাইল একাউন্টে এনে সহজেই কার্ড ছাড়া ATM থেকে টাকা উঠানো যায়। ফলে ATM কার্ড বহন করার ঝুঁকি অনেকেই এড়িয়ে যেতে পারেন। আবার অনেকেই এভাবে টাকা মোবাইল একাউন্টে এনে নিজের বা অন্য কোন আত্মীয় বা বন্ধু-বান্ধবের মোবাইলে এয়ার টাইম টপ-আপ করে থাকেন। ফলে টপ-আপের জন্য দোকানে যেতে হয় না। তাছাড়া কোর ব্যাংকিং থেকে টাকা এনে টপ-আপ করার কাজটি যে কোন অবস্থায় যেকোন সময়ে অর্থাৎ ট্রেনে, বাসে, গভীর রাত্রে করা সম্ভব। ইহা খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। অনুরূপভাবে গ্রাহক তাঁর মোবাইল একাউন্ট থেকে টাকা গ্রাহকের লিংক করা একাউন্টে পাঠাতে পারেন। এই লেনদেনের জন্য কোন ফি প্রদান করতে হয় না। প্রতিটি লেনদেনের সর্বনিম্ন সীমা ১০০/- টাকা ও সর্বোচ্চ সীমা ২৫,০০০/- টাকা। দৈনিক ৩ বার ও সর্বমোট ৫০,০০০/- টাকার লেনদেন করা যাবে। মাসে ৩০ বার ও সর্বমোট ২,০০,০০০/- টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
*322# ডায়াল করে 3নং top up/cash refill এ যান। সেখান থেকে 1নং top up নির্বাচন করুন। এবার যে একাউন্টে ডিবিবিএল খোলা সেই একাউন্ট এ রিচার্জ করতে 1.self এবং অন্য নাম্বারে রিচার্জ করতে 2.other নির্বাচন করে নাম্বার>টাকার পরিমান>পিন প্রবেশ করুন। ব্যাস! হয়ে গেল রিচার্জ এবং মেসেজ পাবেন তারপর
*৩২২# প্রবেশ করে, ৩নং অপশনে প্রবেশ,অতপর ১নং অপলনে। তারপর নির্দেশনা পালন করুন। নিজের নাম্বারে দিলে self, অন্যের নাম্বারে দিলে other এ ঢুকুন।
টাকা রিচার্জ নিম্ন রূপ: ১)*৩২২#ডায়াল করুন ২)তারপর sand ক্লিক করে ৩ প্রেস করুন। ৩)তারপর sand ক্লিক করে ১প্রেস করুণ। ৪)তারপর sand ক্লিক করে ১অথবা প্রেস করুণ। ৫) তারপর sand ক্লিক করে টাকার পরিমাণ লিখুন। ৬)পিন নম্বার লিখুন। তারপর আপনার ফোনে টাকা চলে আসবে।