ডাচ বাংলা ব্যাংক এ স্টুডেন্ট একাউন্ট খুলতে চাই কিন্তু আমার কলেজ কার্ড নেই কলেজ এর প্রত্যয়ন পত্র দিয়ে কি একাউন্ট খোলা যাবে?

আমার এসএসসি এর এডমিট ও রেজিস্টেশন কার্ড আছে কিন্তু আমার কলেজ এর পরিচয়পত্র ভুল হওয়ায় সেটি সংশোধণ এর জন্য জমা দিয়েছি এখন কি কলেজ এর প্রত্যয়ন পত্র দিয়ে ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে প্লিজ কেউ বলুন
2932 views

1 Answers

স্টুডেন্ট এ্যাকাউন্ট খুলতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্রের কথা নীতিমালায় বলা আছে। এটি বাধ্যতামূলক। এস.এস.সি. এর রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড দিয়ে এটি প্রমাণ করা সম্ভব নয় যে, আপনি এখনও শিক্ষার্থী আছেন। তদুপরি ব্রাঞ্চে কথা বলে যদি তাদের বোঝাতে পারেন এবং তারা মেনে নেয় সেটি ভিন্ন কথা। এটি বিশেষ বিবেচনায় হলেও হতে পারে। তবে, বর্তমানে ব্যাংক এ্যাকাউন্ট খুলতে পূর্বের চেয়ে নীতিমালা কিছুটা কড়াকড়ি করা হয়েছে।

2932 views Answered

Related Questions

Next steps