আমি ভালোবাসা নিয়ে প্রব্লেম এ আছি, আমায় সাহায্য করেন প্লিজ?

আমি রুদ্র। ইন্টার ২য় ইয়ার এ পড়ি। আসল কথায় আসি।

বেশ  কয়েকমাস ধরে একটা মেয়েকে পছন্দ করি। প্রতিদিন তার কোচিং শুরু এবং ছুটির সময় দাঁড়িয়ে থাকি। মেয়েটি আমাকে খেয়াল করতে থাকে। একসময় সে আমার দিকে তাকানো শুরু করে। মেয়েটি ৮ এ পড়ে, হিন্দু এবং সব সময় তার সাথে তার মা থাকে। তবুও সে আমায় দেখে। পিছু ফিরেও দেখে। ইদের আগে মেয়েটিকে তার এক ফ্রেন্ড এর মাধ্যমে লাভ লেটার দেই। সে উত্তর দেয় এমন - সে আমার ফ্রেন্ড হতে পারবে কারন আমি আজকে তাকে পছন্দ করি কাল তো অন্য আরেকজন কেও পছন্দ করতে পারি।  তারপর মেয়েটিকে আমি উত্তর দেই আমি তাকে সবসময় ই লাভ করব। কিন্তু আসল সমস্যা হয় মেয়েটি ভেবেছিল আমি হিন্দু কিন্তু সে জানতে পারে আমি মুসলিম । তাই সে উত্তর দেয় এরকম - সে আমার শুধু ফ্রেন্ড হতে পারবে এন্ড এখানে কোনো ভালোবাসা থাকবে নাহ, এর কারন হিসেবে সে বলেছে আমি মুস্লিম আর সে হিন্দু। তাই তার পক্ষে রিলেশন করা সম্ভব নয়, শুধু বন্ধু হতে পারে।

এখন আমি কি করব?? আমি মেয়েটাকে মন থেকে ভালোবাসি। প্লিজ আমাকে সঠিক উপদেশ দিয়ে হেল্প করুন। 

imageimage
3943 views

5 Answers

যদি আপনি মেয়েটাকে পেতে চান তবে প্রথম কথা হল আপনি বন্ধুত্তের শর্তে রাজি হয়ে যান। বন্ধুত্ত্ব থাকা অবস্থায় কিছুদিন যাওয়ার পর ধীরে ধীরে তার প্রতি আপনার কেয়ার জিনিসটা ফুটিয়ে তুলুন। তাকে সময় দিন। তার খোজখবর নিন। সর্বোপরি সব ব্যাপারে হেল্প করুন আর নিজে কিছু করতে তার মতামত নিন। এরমধ্যে একবারও ভালবাসি এই কথাটা বলবেন না। শুধুমাত্র বলবেন যে যা করতেছেন সব বন্ধুত্তের খাতিরেই করতেছে।  . তারপর ফলাফল দেখুন। মেয়েটি নিজেই ফিদা হয়ে যাবে। বাকিটুকু নিজেই বুঝে যাবেন। তারপর যা আশা করেন নি তারচেয়েও বেশি কিছু পাবেন।  . যদিও প্রেমটা অবৈধ আর আবেগের খেলা। তারপরও আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর দিলাম। 

3943 views Answered

ভাই আমি তোমাকে কোনো ভাবে সাহায্য করতে পারবো না। 

আমি তোমাকে এতটুকুই বলতে চাই " তুমি তোমাকে ভালবাসো " 

আর লেখা পড়া করলে ভালোভাবে লেখা পড়া কর। 

--------------------

ভাই মনে কষ্ট পাবানা। আমার ইংরেজি স্যারের উপদেশ। আমাকে দিছিল ।   


রাজু  তুমি আজ আমার মেয়ের সাথে প্রেম করলা , খারাপ কাজ করলা , বিবাহ করলা বা নাই করলা ।

এই কাজ গুলো যদি কেউ তোমার মেয়ে / তোমার বোনের সাথে কেউ করবে তোমার তখন কেমন লাগবে? 

----------------

যেহেতু মেয়ে মুসলমান আপনি হিন্দু । মেয়েকে বিবাহ করতে হলে আপনাকে ধর্ম ত্যাগ করতে হবে। ( আমি যতটুকু জানি )

-------------------------------

মনে রাখবেন । হাজারটা মেয়ে পাওয়া যাবে কিন্তু এতে মা-বাবা কষ্ট পাবে তা কিন্তু ফেরত পাওয়া যাবে না। 

-------------------------

কষ্ট পাইলে ছোট/বড় ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। 

3943 views Answered

ভাই আপনি তাকে ভুলে যান।তার কারন হল আজ ভুল যেতে যত কষ্ট হবে এর থেকে বেশী কষ্ট হবে যদি তাকে ভালবাসেন এবং সে আপনাকে ভালবাসলে।যেহেতু সে হিন্দু তাই আপনার এবং তার মিলনে অনেক বাধা আসবে।যদি কোন কারনে তাকে না পান সেদিন আজকের চেয়ে অনেক কষ্ট পাবেন।তাই তাকে ভুলে গিয়ে ভাল করে পড়াশুনা করুন।আর বিবাহের আগে প্রেম করা হারাম।

3943 views Answered

হিন্দু মেয়েকে বিয়ে করা ইসলামে হারাম । এমন কল্পনা করা উচিত না । তবে আপনার যদি সত্যি একে অপরকে ভালোবেসে থাকেন তাহলে মেয়টিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলুন । তারপর আপনি তাকে বিয়ে করতে পারেন , যদি সম্ভব না হয় তাহলে এ সম্পর্ক শেষ করে দিন ।

3943 views Answered

আমার মনে হয় মেয়েটির কথা মেনে নিন।আপনি ওর ফ্রেণ্ড হয়ে যান।

3943 views Answered

Related Questions

Next steps