বুদ্ধি বাড়াতে হলে কি করবপ্লিজ উত্তর দিন?
3 Answers
আপনি শুধু পড়াশোনায় মনোযোগ দিয়েছেন, কিন্তু বাইরের আপডেট দুনিয়া সম্পর্কে যোগাযোগ রাখেননি, তাই এরকম। পড়াশোনার পাশা পাশি দেশের সব খবর রাখুন, তাহলে বন্ধুরা আপনাকে ঐ নামে ডাকতে পারবে না। সব থেকে ভালো হয় মনোযোগ দিয়ে পড়াশোনা করা। বাইরের দুনিয়া সম্পর্কে জানতে গিয়ে মনোযোগ অন্য দিতে চলে যেতে পারে।
মানুষ কি বললো না বলল,সেটা দেখার বিষয়না।আর আপনি কেনো সুইসাইড করবেন? আপনার নবী আমার নবী হযরত মুহাম্মাদ সাঃকে মানুষ পাগল বলতো,যেহেতু আপনি মাদ্রাসার ছাত্র তাই ঐ বিষয়ে হয়ত জানেন।আর আপনি পরিশ্রম করতে শিখুন লেখাপড়ার পাশাপাশি তাহলে আমার মতে মানুষ আপনাকে হাবাগোবা বলবেনা।
মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা পড়ালেখায় ভালো করতে পারলেও স্মার্টনেসের দিক দিয়ে পিছিয়ে পড়ে। এটা অনেকক্ষেত্রেই আমি দেখেছি। কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আমাদের মত জেনারেল লাইনে পড়ুয়াদের মত সবকিছু করার সুযোগ পায় না। আমরা যারা জেনারেল লাইনে পড়ি তারা পড়ালেখার পাশাপাশি অন্য বই পড়ি, কম্পিটিশনে অংশ নেই, নিজেরাই রিটেন নোট তৈরি করি, প্রযুক্তির সাথে বেশি সংযুক্ত থাকি(অ্যান্ড্রয়েড ব্যবহার, ল্যাপটপ/পিসি ব্যবহার, টিভি দেখা, গেমস খেলা) এবং আরো অনেক কিছুই করি যা স্মার্টনেস গড়তে সাহায্য করে। তবে আপনি যদি পড়াশুনার পাশপাশি এরকম কো কারিকুলাম অ্যাকটিভিটিতে অংশগ্রহণ করেন তাহলে আপনার মাঝেও স্মার্টনেস গড়ে উঠতে পারে। আপনি পাঠ্যবইয়ের বাইরের বই পড়ার অভ্যাস করুন, বিভিন্ন ব্রেইন গেমস খেলুন, প্রযুক্তির সাথে সংযুক্ত থাকুন, নিয়মিত বিস্ময়ে আসুন। প্রতিদিন টিভিতে প্রথমে বাংলা তারপরে ইংরেজি খবর দেখার অভ্যাস করুন এবং খবরের কাগজও পড়ুন। এভাবে কিছুটা হলেও আপনার স্মার্টনেস বাড়বে। তবে জেনারেল লাইনের সবাই এরকম হয় তাই সঙ্গের কারণেও তাদের মাঝে পরিবর্তন আসে, কিন্তু আপনি সঙ্গ না পেতে পারেন তাই এগুলো একা করার মাঝেই আনন্দ খুঁজে নিতে হবে। তবে এর পাশাপাশি পড়াশুনাও করতে হবে। এগুলোকে করতে হবে পড়াশুনার পাশাপাশি, সময় পেলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy