দয়া করে একটু সাহায্য করুন?

একটা মেয়ে আমার শান্ত জীবনকে উতালা করে দিলো। সে আমার মামার শালীর মেয়ে। মামার বিয়ে হয় প্রায় 4 বছর আগে। প্রথম দিনেই আমার ওকে খুব ভালো লাগে। যদিও তখন ক্লাস 5 এ পড়তাম এখন নিউ 10। আমার বয়স 16 ও ওর বয়স 14। প্রায় 3 বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে। ওকে নিয়ে বাড়ির আশে পাশে ঘুরতে গেলে আমি যদি নাটক করে কোন মেয়ের সাথে ফাজলামি করতে যেতে চাই তবে সে আমাকে বাধা দিয়ে আমার হাত ধরে বলে,"আমি বলছি যাবি না মানে যাবিনা।" রাতে টিভি দেখতে বসলে ও আমাকে অনবরত কাতুকুতু দেয়। মাঝে মাঝে ওর হাত থেকে বাচতে আমি ওর হাত চেপে ধরতাম। আর ও নিজেই ওর হাতের আঙুল আমার হাতের ভিতর ভরে দেয়। আমি ওর দিকে ঐ বিষয়ে বিষ্ময়ে তাকালে ও আমাকে চোখ মারে। আমি অবাক দৃষ্টিতে তাকালে ও বলে ও ইয়ারকি করছে। তার পরেও ও অনেক বার চোখ মেরেছে। ও কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি সব একতরফা?
2988 views

2 Answers

আপনার কথা শুনে মনে হচ্ছে সে আপনাকে ভালোবেসে ফেলেছে কিন্তু বলতে পারে না। হয়তো লজ্জা বা অন্য কারণে। তবে এখানে বয়সের ও একটা ব্যাপার আছে। আপনাদের দুজনের বয়স অনেক কম। তাই ভালোলাগা এরকমভাবে কাজ করবে এবং আস্তে আস্তে ভালবাসার রুপ নিবে। তবে এ ভালোবাসা টিকাতে হলে অনেক ঝর ঝাপ্টা সহ্য করতে হবে। কেননা আপনার প্রতিষ্ঠিত হতে এখনো অনেক সময়, এই সময়ে মেয়ের অন্য কোথায় বিয়ে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আমাদের দেশে মেয়েদের একটু তারাতারি বিয়ে হয়। এত কথা বলার কারন আপনি এখন প্রেমের মধ্যে যাইয়েন না, কারন সামনে আপনার অনেক সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে।

2988 views Answered

ভাই ওই মেয়েটার মনোভাব দেখেতো মনে হচ্ছে যে,সে আপনাকে ভালবাসতে শুরু করেছে।আসলে কেউ কাওকে ভালবাসলে সে ভালবাসার মানুষটিকে অন্যের সাথে গভীর ভাবে মিশতে দিতে চাই না।আপনাকেও সে হয়তো অন্যের সাথে সহ্য করতে পারেনা।আপনাকে তার ভাল লাগে বলেই হয়তো সব সময় আপনার পাশে পাশে থাকার চেষ্টা করে।তাকে আপনার পছন্দ হলে ভালবাসার কথা বলে দিন ।হতে পারে সেও আপনাকে ভালবাসে।তবে একটা বিষয় ভাল করে খেয়াল রাখবেন এই ভালবাসা আপনাদের ভবিষ্যৎ যেন নষ্ট না করে দেয়।

2988 views Answered

Next steps