ঘাড় বেথা, মাথা বেথা, টেনশন মুক্ত থাকতে চাই?
আমার বয়স ২৪ বছর, ওজন ৯৭, হাইটঃ ৫ ফিট ৪ ইঞ্চি।
আমি একজন কম্পিউটার অপারেটর । প্রায় ৫-৬ ঘণ্টা ও এক নাগাড়ে কাজ করতে হয় মাঝে মাঝে। পাশাপাশি পড়াশুনা করছি, অনার্স ফাইনাল ইয়ার , হিসাব বিজ্ঞান বিভাগ।
যাই হোক , দেড় বছর আগে আমার আব্বু ইন্তেকাল করেন, তারপর থেকে পরিবারের ভার আমার উপর, আল্লাহ সব আসান করে দেন, আপনাদের দোয়ায়। আব্বু মারা যাওয়ার পর টেনশন একটু বেশি করতাম, পাশাপাশি কম্পিউটারের কাজটিও করতাম, তবে বেশি টেনশনের কারনে মাঝে মাঝে প্রেসার ১৩৫-১৪০ ও হত, মাসে দুই একবার, তবে এমনিতে নরমাল থাকত তবে ঘাড় বেথা করতো, ঘাড় বেথা করলে প্রেসার বাড়লো কিনা মনে করে প্রেসার মাপলে নরমালই পেতাম, ( এক বছর আগে ) তখন মনে হল যে ডাঃ দেখানো উচিত তাই পপুলার নাঃগঞ্জ শাখার একজন মেডিসিন ডাঃ এর কাছে যাই, উনি আমার প্রেসার মেপে নরমাল পেলেন, লিপিড টেস্ট দিলেন, যেখানে চর্বি একটু বেশি পাওয়া গেছে, তাই চর্বি কমানোর জন্য adiponil ট্যাবলেট দিলেন, আর ঘাড় বেথা এবং টেনশন মুক্ত থাকার জন্য clonateril0.5 খাওয়ার পরামর্শ দিলেন। পাশাপাশি ঘাড়ে কলার ব্যবহার করতে বললেন, ঘাড় বেথা করলে হালকা গরম ছেক দিতে বললেন , এভাবে চলতে থাকলো। ওজন কমানোর জন্য চেষ্টা করতে লাগলাম, ওজন ১০৫ থেকে কমে এখন ৯৭ হয়েছে। তবে clonateril0.5 সব সময় খেতাম, দুই মাস আগে সেই ডাঃ কাছে গেলে উনি আমাকে প্রথমে এটা খেতে নিষেধ করেছিলেন, পরে যখন বললাম টেনশন বাড়লে বা ঘাড় বেথা করলে এটা খেলে একটু উপকার পাই। উনি আমাকে অর্ধেক করে খেতে বললেন। এখন আমার প্রশ্ন এই ট্যাবলেট টা খেলে কি তেমন কোন প্রবলেম হবে ? দুই এক দিন পর পর অর্ধেক করে খাচ্ছি। আমি এটা খাওয়া ছাড়তে চাচ্ছি। তবে খুব গরমে যখন ঘাড় বেথা করে তখন প্রেসার মাপলে মাঝে মাঝে নরমাল পাই তবে দুই মাসে একবার কি দুইবার ১৩০-১৪০ পাই। তখন এই ট্যাবলেট খেলে পরে মাপলে টা আবার নরমাল পাই। ঘাড় বেথা করলে খেলে ঘাড় বেথা ও কমে যায়। এখন আপনাদের পরামর্শ চাই এই ব্যাপারে ।
2742 views
1 Answers
আপনাকে ঐ মেডিসিন বিশেষজ্ঞ যেভাবে ঔষধ খেতে বলেছেন, ঠিক সেভাবেই ঔষধ খান। ইনশাআল্লাহ্ ক্ষতি হবেনা।
2742 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy