শুক্রবারে যদি কেউ মারা যায় সে কি জান্নাতে যাবে?

শুক্রবারে যদি কেউ মারা  যায় তার জন্য কি কোন সুসংবাদ আছে মানে সে কি জান্নাতে  যাবে? দলিল সহ বললে ভাল হয়। 
3138 views

4 Answers

না এই রকম কোন হাদিস আমার জানা মতে নাই।তবে শুক্র বার একটি মর্যাদাপূর্ণ দিন এ দিনের বিশেষ ফজিলত আছে।কিন্ত এখন কোন কথা বলা নাই যে ঃ শুক্র বারে কেউ মারা গেলে সে জান্নাতে যাবে।

3138 views Answered

জুমার দিন বা রাতে মৃত্যু বরণকারীদের কবরের আযাব থেকে মুক্তি মিলে।  এটি হাদিসের দ্বারা প্রমাণিত। সূত্র দেখুন এখানে

3138 views Answered

জুমুআর দিন যে লোক মৃত্যু বরণ করে কবরের শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করেন। অতঃপর আল্লাহ তায়ালার দয়ার পরশে তিনি জান্নাতেও যেতে পারেন। আদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জুমুআর দিনে অথবা জুমুআর রাতে কোন মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করেন।  [সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১০৭৪]

3138 views Answered

জান্নাত/জাহান্নাম নির্ভর করে মানুষের কর্মের উপর কোন মৃত্যু দিনের উপর নয়, আর প্রতিটা মানুষকে তার কর্মফল পেতে হবে।

3138 views Answered

Related Questions

Next steps