পুরস্কৃত করলেন ঠিক আছে, কিন্তু চাকুরী থেকে বরখাস্ত করলেন কেনো?
মিস্টার স্বপ্ন দেশের বাইরে যাচ্ছেন বলে ঠিক হলো। আগামীকাল সকালে যাত্রা, টিকেট কনফার্ম। কিন্তু তার বাড়ির নৈশপ্রহরী এসে তাকে বললো যে, “স্যার, আমি রাতে স্বপ্নে দেখেছি, আপনি যে প্লেনটার টিকেট কেটেছেন, তা ক্রাশ করবে।” মিস্টার স্বপ্ন তার কথার গুরুত্ব দিলেন এবং ফ্লাইট বাতিল করলেন। পরের দিন জানা গেলো, সত্যি সত্যি প্লেনটা ক্রাশ করেছে। মিস্টার স্বপ্ন জানে বেঁচে গেলেন, এই ভেবে স্বপ্ন দেখা তার কর্মচারীটিকে নগদ এক লক্ষ টাকা পুরস্কৃত করলেন এবং একই সাথে তাকে চাকরিচ্যুত করলেন। প্রশ্ন হলো, পুরস্কৃত করলেন ঠিক আছে, কিন্তু চাকুরী থেকে বরখাস্ত করলেন কেনো?
2774 views
2 Answers
কারণ নৈশপ্রহরীর কাজ রাত জেগে পাহারা দেওয়া, ঘুমানো নয়। বাড়ির নৈশপ্রহরী তার স্বপ্নের কথা মালিককে জানায়। মালিক বুঝতে পারেন তার নৈশপ্রহরী রাতে ঘুমায়। এজন্য মালিক নৈশপ্রহরীকে বরখাস্ত করেন।
2774 views
Answered
নৈশপ্রহরী হিসেবে ওই কর্মচারীর রাতে না ঘুমিয়ে দায়িত্ব পালন করার কথা ছিল, কিন্তু সে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল। ওই কর্মচারীর দায়িত্বে অবহেলা করার কারনে তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।
2774 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy