কেউ অপছন্দ করলে কি করা উচিত?
5 Answers
যদি কেউ আপনাকে অপছন্দ করে তাহলে আপনি অযথা তার মন জয় করার চেষ্টা করবেন না। আপনি আপনার নিজের মতো চলুন। লোকটির সাথে পথে দেখা হলে সালাম দিবেন। কখনো যদি লোকটি আপনার কাছে সাহায্য চায় তবে আপনি আপনার মতো করে সাহায্য করবেন। আর বিশেষ করে লোকটি আপনার যে আচরন পছন্দ করেন না আপনাকে সেটি এড়িয়ে চলতে হবে।
সবাই যে সবাইকে পছন্দ করবে তা কিন্তু নয়।অনেকে অনেককে পছন্দ করবে না এটাই স্বাভাবিক।কেউ যদি আপনাকে পছন্দ না করে তার সাথে স্বাভাবিক আচরণ করুন।তার সামনে নিজেকে ভাল প্রমাণের চেষ্টা করবেন না।সাধারণত তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন।তবে সে যদি কখনো বিপদে পড়ে সাহায্যে চায় বা সাহায্যে নাও চায় তারপরও সাহায্যে করার চেষ্টা করবেন।এতে সে তার ভূল বুঝলেও বুঝতে পারে।
কেউ আপনাকে অপছন্দ করলে তাকে এড়িয়ে চলুন। আর এটিই হবে আপনার জন্য উত্তম ও কল্যানকর।
তার সাথে সুন্দর ব্যাবহার করুন। তাকে নানা ভাবে সাহায্য করুন। সুন্দর ব্যাবহার করলে শত্রু ও বন্ধুতে পরিণত হয়। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নিজের সর্বশ দিয়ে নিজেকে প্রমাণ করে তাকে দেখিয়ে দিন। আপনি যখন খুব ভালো রেজাল্ট করবেন তখন সবাই আপনাকে সম্মান করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy