মুখে শব্দ না করে ইবাদত করলে কি আল্লাহ কবুল করবেন?
আচ্ছা আমি যদি মনে মনে ইবাদত করি। মুখে শব্দ না করে।তাহলে কি ইবাদত করা হবে।মুখে শব্দ না করে ইবাদত করলে কি আল্লাহ কবুল করবেন।
2 Answers
নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আপনি যদি মুখে শব্দ না করে কুরআন তেলায়াত করেন তাহলেও সওয়াব পাবেন এবং আল্লাহ তা কবুল করবেন।
সবধরনের ইবাদাত মনে মনে করা যায় না। মনে মনে করলে তা সহীহ হয় না। যেমন নামাজ। এ ইবাদাত মনে মনে করার কোনো সুযোগ নেই। যদিও এক ধরনের মারেফতপন্থীরা মনে মনে নামাজ পড়ে। অর্থাৎ তারা বাতেনী নামাজ পড়ে। এ নামাজের কোনো ভিত্তি নেই। কিছু কিছু ইবাদাত মনে মনে করা যায়। যেমন জিকর। জিকর যেমন সশব্দে হয় তদ্রূপ নীরবে মনে মনেও হয়। দুআও যেমন সশব্দে করা যায় তদ্রূপ নীরবেও করা যায়। বরং নীরবে দুআ প্রার্থনা করাই শ্রেয়। এ জাতীয় ইবাদাত মনে মনে করা হলে তা কবুল হবে। সুতরাং আপনি কোন ধরনের ইবাদাত মনে মনে করতে চান তা পরিস্কার করতে হবে। সব ধরনের ইবাদাত মনে মনে আদায় করলে তা সহীহ হবে না। কবুল তো আরো পরের ব্যাপার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy