2 Answers
যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত বার রাক’আত সুন্নাত আদায় করবে, আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দিবেনঃ যোহরের পূর্বে চার রাকআত, এরপর দু’রাকআত, মাগরিবের পর দু’রাকআত এশার পর দু’রাকআত, ফজরের পূর্বে দু’রাকআত। -সূনান তিরমিজী ২/৪১৪
সুন্নাতে মুয়াক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। পরিভাষায় সুন্নাতে মুয়াক্কাদা বলা হয় ঐ নামাজকে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মতান্ত্রিকভাবে আদায় করতেন। সাধারণত পরিত্যাগ করতেন না। সুন্নাতে মুয়াক্কাদা নামাজ ১২ রাকাত। উম্মে হাবীবা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিন রাতে ১২ রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে এর বিনিময়ে একটি গৃহ নির্মাণ করা হবে। উম্মে হাবীবা রা. বলেন, আমি এ হাদীস শোনার পর থেকে এ বারো রাকাত নামাজ পরিত্যাগ করি নি। সহীহ মুসলিম, হাদীস ৭২৮
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy