1 Answers
বাড়তি মেদ কমানোর
কিছু সহজ উপায়-
১. প্রতিদিন সকালটা শুরু করুন লেবুর সরবত দিয়ে।
এটা হলো পেটের মেদ কমানোর সবচেয়ে
কার্যকরী ১টি পদ্ধতি। ১টি গ্লাসে হালকা গরম
পানি নিয়ে তাতে লেবু চিপে সরবত করে নিন।
সাথে একটু লবণ মিশিয়ে নিবেন। ইচ্ছে হলে একটু
মধুও মিশিয়ে নিতে পারেন। কিন্তু চিনি
মিশাবেন না। প্রতিদিন সকাল বেলা এই
সরবতটি পান করুন। এই সরবত আপনার বিপাক
প্রক্রিয়া বাড়ায় এবং পেটের মেদ কমায়।
২. চিনি জাতীয় খাবার থেকে দূরেই থাকুন একটু।
অর্থাৎ চিনিকে না বলুন এবং মিষ্টি জাতীয়
খাবার যেমন মিষ্টি, চকলেট, আইসক্রিম,
ফিরনী, সেমাই ইত্যাদি থেকে কিছুদিন এর জন্য
বিদায় নিয়ে নিন।
৩. উচ্চ তেল যুক্ত খাবার এবং কোল্ড ড্রিঙ্কস
গুলো শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমিয়ে
রাখে। যেমন আমাদের পেট কিংবা উরু। সুতরাং
বুঝেই ফেলেছেন যে এই খাবার গুলো তালিকা
থেকে বাদ দিয়ে দিতে হবে।
৪. প্রচুর পরিমানে পানি পান করুন যদি আপনি
আপনার পেটের মেদ কাটিয়ে উঠতে চান তবে
প্রতিদিন পর্যাপ্ত পরিমানে পানি পান আপনার
শরীরের বিপাকের হার বাড়ানোর পাশাপাশি
আপনার শরীরের বিষাক্ত উপাদান গুলোকে দূর
করে দিবে। তাই পানিকে প্রাকৃতিক ক্লিঞ্জার
বলা হয়।
৫. কাঁচা রসুনের কয়েক কোয়া সকাল বেলা চুষে
খান এবং তার পরে লেবুর সরবতটি খান। এই
চিকিৎসাটি আপনার ওজন কমানোর জন্য সাহায্য
করবে এবং শরীরের রক্ত প্রবাহ সহজ করবে।
৬. যতদিন পেটের মেদ না কমবে ততদিন নন-ভেজ
খাদ্য অর্থাৎ মাংস, মাছ, দিম, দুধ বাদ দিতে
হবে। তবে মাছের টুকরোর চামড়া ফেলে খাওয়া
যেতেই পারে। কিন্তু তুলনামূলক কম খাওয়া
উচিত।
৭. সাদা ভাত কম খান অথবা কিছুদিনের জন্য
ছেড়ে দিন সাদা চালের ভাত খাওয়া। সাদা
চালের ভাতের বদলে বিভিন্ন গম জাতীয় শস্য
যুক্ত করে নিন আপনার প্রতিদিনের খাদ্য
তালিকায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy