বডি স্পেরে লাগালে নামাজ হবে?

শার্ট এ বডি স্পেরে লেগে থাকলে ওই শার্ট পরে কি নামাজ পড়া যাবে ??????
2902 views

2 Answers

বডি-স্প্রে তে এ্যালকোহল বা মদ থাকে।আর মদ নাপাক।আর তাই নাপাক শার্টে লেগে থাকলে শার্টও নাপাক হয়ে যায়।আর এজন্যই নাপাক শার্ট দিয়ে নামাজ চলবে না।(ফতুয়া : চট্টগ্রাম মাদরাসা মুফতি)

2902 views Answered

বডি স্প্রে লাগালে নামাজ হবে কি হবে না সেটা নির্ভর করে স্প্রের পবিত্রতা অপবিত্রতার উপর। স্প্রের পবিত্রতা অপবিত্রতা নির্ভর করে তার উপাদানের উপর। সাধারণত স্প্রেতে এ্যালকোহল ব্যবহৃত হয়। এখন দেখার বিষয় হলো স্প্রেতে ব্যবহৃত এ্যালকোহল কি দ্রব্য তৈরি। যদি এ্যালকোহলটা আঙ্গুর বা খেজুর ব্যতিরেকে অন্য কোনো উপাদান দ্বারা প্রস্তুত করা হয় তাহলে সে এ্যালকোহল অপবিত্র নয়। সুতরাং এ জাতীয় এ্যালকোহল ব্যবহৃত স্প্রে অপবিত্র হবে না। ফলে এ ধরনের বডিস্প্রে ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। পক্ষান্তরে যদি আঙ্গুর বা খেজুর দ্বারা প্রস্তুতকৃত এ্যালকোহল স্প্রেতে ব্যবহৃত হয় তাহলে সে স্প্রে অপবিত্র হবে। ফলে সে স্প্রে ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না।

2902 views Answered

Related Questions

Next steps