গালে ব্রুণ আর কালো দাগ নিয়ে খুব সমস্যায় আছি?

আমার গালে প্রচুর ব্রুণ আর কালো দাগ।আমার চেহারা দেখতে খুব বিচ্ছিরি অবস্তায় আছে।ব্রুণের ভিতর দানা জমে থাকে।খুব অস্বতি লাগে।এ জন্য আমি কারো সাথে সেলফি তুলিনা।ব্রুণ আর কালো দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি করতে পারি? কেউ কী কোনো কার্যকরী ক্রীম,ওষুধের নাম বলে দিতে পারবেন? নাকি হোমিও বা চর্ম ডাক্তারের শরণাপন্ন হবো।
2960 views

4 Answers

আপনি বেটনোভেট ক্রিমটা ব্যবহার করতে পারেন।

2960 views Answered

আপনি লেবু ব্যবহার করুন। এছাড়াও ফোনা ক্রিম/ সাথে গার্নিয়ার মেন ওয়েল ক্লিয়ার ফেসওয়াস ব্যবহার করতে পারেন

2960 views Answered

ক) লেবুর রস সরাসরি মুখের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে দু’বার এমনটা করুন। পরবর্তি ৫-৭ দিনে ফারাকটা দেখতে পাবেন।
খ) এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখের কালো দাগের উপর হালকাভাবে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
গ) এ ছাড়াও, এক চা চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ টম্যাটোর রস। সেই মিশ্রণে যদি এক চা চামচ ওটমিল দিয়ে নিতে পারেন তবে আরও ভালো ফল মিলবে। মুখে দাগের অংশে এই মিশ্রণ লাগিয়ে মিনিট ১৫ পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে বার দু’য়েক এমনটা করলে দ্রুত ফল মিলবে।
আসলে লেবুতে যে সাইট্রিক অ্যাসিড থাকে, তা ত্বকের পক্ষে খুবই উপকারী। এটি ত্বকের ওপর একটি অদৃশ্য সুরক্ষাকবচ তৈরি করে। সেই সঙ্গে ব্রণ বা ফুসকুড়ির কারণ হিসেবে কাজ করে যেসব ব্যাকটেরিয়া, সেগুলিকেও মারে, এবং ত্বকের তৈলাক্তভাব দূর করে। তাহলে আর দেরি না করে আজই শুরু করে দিন এই পার্শ্বপ্রতিক্রিয়াহীন ঘরোয়া কৌশলগুলি আর এক সপ্তাহে পেয়ে যান দাগমুক্ত মুখ।

তথ্যসূত্র: জি ২৪ ঘণ্টা।

2960 views Answered

আপনি কাচা হলুদ ব্যাবহার করতে পারেন।  বেটে মুখে ঘসে ঘসে লাগান।

2960 views Answered

Related Questions

Next steps