5 Answers

"মিষ্টি কুমড়া" স্বাস্থ্যকর ও সুস্বাদু সবজি।

2883 views

"কচু শাক" সবচেয়ে বেশী স্বাস্থ্যকর ও সুস্বাদু সবজি।আর টমেটো ও ।এতে প্রচুর ভিটামিন থাকে।যা স্বাস্থকর ও সুস্বাদু সবজি।

2883 views

শীতকালের জনপ্রিয় সবজি শিম এর তরকারি বেশি সাস্থ্যকর ও সুস্বাদু।

2883 views

বিভিন্ন সবজি একসাথে সিদ্ধ করে অল্প তেল দিয়ে রান্না করলে সেটাই সবচেয়ে পুষ্টিকর হবে। এটাকে সুস্বাদুও বলা যেতে পারে। 

তবে কিছু পুষ্টিকর ও সুস্বাদু তরকারি হলো-

  • আলু ও করলার ঝোলঃ করলা অনেকে পছন্দ না করলেও ভালোভাবে রান্না করতে পারলে এর তিতকুটে ভাবটা কিন্তু অতটা লাগবে না। খেতে সুস্বাদু এবং খুবই পুষ্টিকর তরকারি। 
  • লাউয়ের ঝোলঃ লাউ দিয়ে একদম অল্প তেল-মসলা দিয়ে ঝোল করলে সেটা খেতে খুবই সুস্বাদু হয়। সে ঝোল খেলে ভালো ঘুম হয়, মাথা ঠাণ্ডা থাকে। 
  • ফুলকপি-আলুর তরকারিঃ ফুলকপি খেতে অনেক সুস্বাদু। তবে ফুলকপি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। কিন্তু খাওয়ার আগে কয়েক গ্লাস পানি খেয়ে নিলে সে সমস্যা থাকে না, বরং ফুলকপির পুষ্টিগুণও কাজে লাগে
  • মাশরুমের তরকারিঃ মাশরুম বরাবরই সুস্বাদু খাবার। মাশরুম দিয়ে রান্না করা তরকারি স্বাদে-গুণে উভয়ে ভালো হবে। 
  • ক্যাপসিকামঃ ক্যাপসিকাম যদি ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর ক্যাপসিকাম এমনিও পুষ্টিকর খাদ্য।
  • টমেটো দিয়ে ডালঃ টমেটো দিয়ে রান্না করা ডাল খেতে এক কথায় অমৃতের সমান। তাতে পুষ্টিও পাবেন অনেক আর স্বাদ তো আছেই।
2883 views

গাজর সবজি হিসেবে সুস্বাধু ও স্বাস্থকর।এটাকে আপনি অন্য সবজির সাথে সমন্বয় করে তরকারি হিসেবে রাঁধতে পারবেন।আবার এটাকে কাঁচাতেও খেতে পারবেন।

2883 views

Related Questions