কাজী অফিসে গিয়ে করতে আনুমানিক কত টাকা লাগবে?

আমি আর আমার গার্লফ্রেন্ড কয়েকদিন পরেই কাজী অফিসে গিয়ে বিয়ে করতে চাচ্ছি.. কিন্তু আমি জানিনা যে কত টাকা খরচ হবে।
3423 views

7 Answers

কাজির উপর নির্ভর করছে যা ১ থেকে ১০ হাজার টাকাও হতে পারে

3423 views Answered

আমি কাজীর ছেলে। অভিভাবক সহ বিয়ে করতে আসলে শুধু মোহর অনুযায়ী টাকা নেয়া হয়। অভিভাবক না থাকলে টাকার পরিমাণ ৩ থেকে ১০ হাজার পর্যন্ত নেয় কেউ কেউ।

3423 views Answered

কোন প্রকার ঝামেলা ছাড়া ৫হাজার হলেই হবে কিন্তু ঝামেলা হলে একটু বেশি লাগবে

3423 views Answered

৫০০০-৬০০০ এর মধ্যে হয়ে যাবে

3423 views Answered

যদি আপনাদের বয়স ঠিক থাকে তবে এলাকার কোন কাজীর কাছে গিয়ে বিয়ে না করে আপনি কোর্টে গিয়ে বিয়ে করুন । এতে খরচ কম হবে। যদি মোহরানা ২লক্ষ টাকার মত ধার্য করেন তবে আপনার বিয়ের জন্য মোট খরচ হবে ৩৫০০ টাকার মত। এর বেশি হবেনা। মোহরানা যত কম হবে খরচও ততো কম হবে। প্রয়োজনে মন্তব্য করবেন।

3423 views Answered

যদি বয়স ঠিক থাকে তবে মোহরানা ১লক্ষ টাকা হলে ১৫০০-২০০০ টাকার মধ্যে সব কমপ্লীট করতে পারবেন। কোর্ট ম্যারিজ করাটা উত্তম হবে।

3423 views Answered

 সরকারি রেট হল, মোহর চার লক্ষ টাকা পর্যন্ত প্রতি লাক্ষে ১২৫০ টাকা । চর লক্ষ টাকার উপরে হলে তখন প্রতি লাক্ষে ১০০ টাকা । তবে শহর এবং পৌরসভা হলে রেট একটু বেশি হতে পারে।

3423 views Answered

Related Questions

Next steps