5 Answers
না মাসিক চলাকালীন সময় মহিলাদের রোজা থাকা নিষেধ। মসিক চলাকালীন সময়ের রোজা পরে কাজা আদায় করতে হবে।
ঋতুবতী মহিলারা রোযা না রেখে পড়ে কাযা আদায় করবেন। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা মাসিক ঋতুর পর পবিত্র হলে তখন আমাদেরকে তিনি রোযার কাযা আদায়ের হুকুম করতেন কিন্তু নামায কাযা আদায়ের কথা বলতেন না। আবু ঈসা এ হাদীসটিকে হাসান বলেছেন। মুআযা হতে আইশা (রাঃ)-এর সূত্রেও এ হাদীসটি বর্ণিত আছে। এ হাদীস অনুযায়ী আলিমগণ আমল করার কথা বলেছেন। এই বিষয়ে তাদের মাঝে কোন মতভেদ আছে বলে আমাদের জানা নেই অর্থাৎ ঋতুবতী মহিলাকে তার বাদ পড়ে যাওয়া রোযার কাযা আদায় করতে হবে কিন্তু নামাযের কাযা করতে হবে না। আবু ঈসা বলেন, বর্ণনাকারী উবাইদা হলেন ইবনু মুআত্তিব আয যাববী আল-কুফী তার উপনাম আবু আবদুল কারম। সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৭৮৭ হাদিসের মানঃ সহিহ।
না। এই সময়ে রোযা রাখা যাবে না। যাবে না বলতে এই সময়ের রোযা কবুল হবে না। আর এই সময়ে রোযা ভাঙা জায়েজ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy