4 Answers
*লেবুর রস মাখলে মুখের তৈলাক্ত ভাব দুর হয় *ত্বক পরিষ্কার থাকবে ফলে ব্রণ হওয়ার সম্ভাবনা নেই *মুখের উজ্জলতা বৃদ্ধি পাবে
লেবুতে আছে সাইট্রিক এসিড যা আপনার ত্বকের সকল দাগ ও কালচে ভাবকে দূর করবে । এছাড়াও এটি ত্বককে ভেতর থেকে উজ্জল করে
লেবুর গুণ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ভিটামিন সিতে ভরপুর এই ফলটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এর পাশাপাশি রূপচর্চার কাজেও দারুণ কার্যকর। রূপচর্চার জন্য বিভিন্ন ফেসপ্যাকে ব্যবহার করা যায় লেবুর রস। চলুন জেনে নেই তেমনই কিছু ফেসপ্যাকের ব্যবহার ও উপকারিতা। ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সমপরিমাণ শসার রস ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তুলার সাহায্যে ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক সতেজ হবে। শুষ্ক ত্বকে এই মিশ্রণটি ব্যবহারের ফলে ত্বকে জ্বালাপোড়াভাব হতে পারে, এবং অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। সপ্তাহে তিনদিন একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি উজ্জ্বলতা বাড়াবে।
লেবু আপনার ত্বকের ময়লা দুর করবে।
এবং আপনার ত্বকের উজ্জলতা বৃদ্ধি করবে।
মুখের তৈলাক্ততা দুর করবে ।
এবং লেবু ব্রন কমানোর জন্য খুবই উপকারি।
আপনার মুখে যদি কোন কালো দাগ থাকে তা দুর করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy