2 Answers
যারা হুজুর পাক সাল্লায়াল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদ বর্তমানে আছে এটা অস্বীকার করবে সে হাদীস
শরীফ অস্বীকার করার কারণে কুফরি করবে। আল্লাহ পাক
প্রতি আরবী হিজরী শতকে একজন মুজাদ্দিদে জামানকে
দুনিয়ায় পাঠিয়ে থাকেন ইসলাম সংস্কারের জন্য এবং উনি
আওলাদে রসূল হয়ে থাকেন (সুবাহানআল্লাহ)।
যেমন হাদীসে এসেছেঃ-
★★হযরত আবু যর (রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিত,
তিনি পবিত্র ক্বাবা ঘরের দরজা হাত দিয়ে ধরা অবস্থায় বলেন, আমি নবীয়ে পাঁক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা) কে বলতে শুনেছি, তোমাদের মধ্যে আমার আহলে বায়তের বা আওলাদে রসূল উনাদের দৃষ্টান্ত হযরত নুহ (আলাহিস সালামের) জাহাজের মত । যে এতে আরোহন করেছে সে মুক্তি পেয়েছে, আর যে এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সে ধ্বংস হয়েছে।
[মুসনাদে ইমাম আহমদ : সুত্র : মিশকাত শরীফ ৫৭০ পৃষ্ঠা ]
★★ হযরত জাবির (রাদ্বিয়াল্লাহু আনহু) বলেন, আমি বিদায় হজ্বে আরাফতের দিন হুজুর পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা) কে ক্বাসওয়া নামক উষ্ট্রীয় উপর আরোহনরত অবস্থায় বলতে শুনেছি- হে লোকেরা! আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি যদি তোমরা তা দৃঢ়ভাবে ধারন কর তাহলে পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব এবং আমার বংশধর তথা আহলে বায়ত।
[তিরমিযী শরীফ, মিশকাত শরীফ- ৫৬৫ পৃষ্ঠা]
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার পরিবারের একজন আরবের অধিপতি না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। আমার নামের অনুরূপই তার নাম হবে। সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ২২৩০ আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা ভয় পাচ্ছিলাম যে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন কোন দুর্ঘটনা ঘটবে। সুতরাং আমরা এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ আমার উম্মাতের মাঝে মাহদীর আগমন ঘটবে, সে পাঁচ অথবা সাত অথবা নয় বৎসর পর্যন্ত বেঁচে থাকবে। সূনান আত তিরমিজী। হাদিস নম্বরঃ ২২৩২ যারা এই হাদিস অস্বীকার করবে তারা কুফরী করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy