রাসুলের কাকে বলে?

আমরা জানি,আল্লাহ ১০৪ খানা আসমানি কিতাব নাযিল করেছেন।এর মধ্যে ৪ টি বড় কিতাব।আর যাঁদের উপর সেগুলো নাযিল হয়েছে তাঁরা রাসুল।আমার প্রশ্ন হল,যাদের উপর সহিফা নাজিল করা হয়েছে তারাও কি রাসুল??যদি আমরা তা ধরে নেই তাহলে  তাদেঁর সংখ্যা ১০০ থেকে কম হবে।যেহেতু একজনের উপর একাধিক সহিফাও নাজিল হয়েছে।।।। কিন্তু আমরা হাদিস থেকে জানতে পারি যে রাসুলগণের সংখ্যা ৩১৩ মতান্তরে ৩১৫। তাহলে কি আমরা এই  সিদ্ধান্তে আসতে পারি যে আল্লাহ এমন রাসুুল  পাঠিয়েছেন যাদের উপর কোন সহিফা নাযিল হয়নি????
2922 views

3 Answers

রাসূল এর পরিচিতি: . আল্লামা ইমাম তাফতাযানী (রহ) লিখেছেন : الرسول انسان بعثه الله تعالي الي الخلق لتبليغ الاحكام و قد يشترط فيه الكتاب بخلاف النبي فانه اعم. كذا في شرح عقائد النسافي . অর্থাৎ “রাসূল হলেন তাঁরা যাঁদেরকে আল্লাহ তায়ালা সৃষ্টি জগতের প্রতি ইসলামী শরীয়তের তাবলীগ করার জন্য প্রেরণ করেছেন এবং তাদের ক্ষেত্রে নতুন আসমানি কিতাব (তথা নতুন শরীয়ত) হওয়া শর্ত।” প্রসিদ্ধ আক্বায়েদ কিতাব “এক্বদুল ফারায়েদ” কিতাবের ২৪ নং পৃষ্ঠাতেও এমনি উল্লেখ রয়েছে। . এককথায় আমরা অবশেষে বুঝলাম যে, রাসূল হতে হলে নতুন শরীয়ত সহ নতুন কিতাবপ্রাপ্ত হতে হবে। তবে নবীদের জন্য নতুন কিতাব বা নতুন শরীয়তপ্রাপ্ত হওয়া শর্ত নয়। সেজন্য প্রত্যেক নবীকে রাসূল বলা যাবেনা, তবে প্রত্যেক রাসূল একই সাথে নবী ও রাসূল— দুটোই। . উল্লেখ্য, ১৯০৮ সালে কলেরায় আক্রান্ত হয়ে টয়লেটে চুবিয়ে মরা মির্যা কাদিয়ানী সাপ নিজেকে নবী এবং রাসূল হওয়ার দাবি করেছিল। যেজন্য সর্বসম্মতভাবে মির্যা আর তার অনুসারী কাদিয়ানী জামাত ইসলাম হতে খারিজ ও মুরতাদ। ♦মির্যা কাদিয়ানী নিজেকে নতুন শরীয়তবাহক রাসূল দাবি করার প্রমাণ : . মির্যা কাদিয়ানীর পুত্র মির্যা বশীরুদ্দিন মাহমুদ “হাকীকাতুন নবুওয়াত” পুস্তকে কতেক তথাকথিত ইলহামকে তার পিতার নবী এবং রাসূল হওয়ার পক্ষে স্বতন্ত্র দলিল বলে উল্লেখ করেছেন। এরূপ ৩৯টি ইলহামের উল্লেখ তিনি করেছেন। আমি তন্মধ্য হতে মাত্র কয়েকটি উল্লেখ করছি। যেমন – . ১- মির্যার কথিত আরবী ভাষার ইলহামের একটি ছিল এই যে, اني مع الرسول أقوم و أفطر و أصوم অর্থাৎ আমি (আল্লাহ) রাসূলের সাথে কিয়াম করব, রোযা রাখব এবং ইফতার করব। . ২- আরেক স্থানে রয়েছে : هو الذي أرسل رسوله بالهدي و دين الحق و تهذيب الأخلاق. অর্থাৎ তিনি আল্লাহ যিনি তার রাসূলকে (কাদিয়ানী) পাঠিয়েছেন হিদায়াত দিয়ে, সত্য দীন দিয়ে এবং চরিত্রের সংস্কারকর্ম দিয়ে। . ৩- আরেক জায়গায় রয়েছে : إني مع الرسول أقوم و ألوم من يلوم অর্থাৎ আমি রাসূলের (কাদিয়ানী) সাথে দাঁড়াব এবং তিরস্কার করব যাকে তিনি তিরস্কার করবেন। . ৪- আরেকটি জায়গায় এটিও রয়েছে যে, سيقول العدو لست مرسلا سنأخذه من ماره او خرطوم অর্থাৎ শত্রুরা বলবে, তুমি রাসূল নও। আমি (আল্লাহ) অচিরেই ধরব তার নাকের নরম জায়গা বা শক্ত জায়গা। . ৫- কথিত আরেকটি ইলহামের ভাষ্য হল, إني مع الرسول أقوم و من يلومه ألوم অর্থাৎ আমি আমার রাসূলের সাথে দাঁড়াব। যাকে তিনি শাসন করবেন, আমিও করব।” . এভাবে মির্যা কাদিয়ানী কথিত খোদায়ি ইলহামের প্রচারণার মাধ্যমে মির্যা নিজেকে আল্লাহতালার তরফ হতে প্রেরিত একজন নতুন নবী রাসূল বলে দাবি করেছিল। তো কাদিয়ানীরা এর পরেও মির্যাকে মুরতাদ বলে স্বীকার না করলে আমাদের কিবা করার আছে! আল্লাহতালা আমাদের বুঝার তাওফিক দিন, আমীন। [ collected ]

2922 views Answered

রাসূল হওয়ার জন্য সহিফা বা কিতাব নাজিল হওয়া শর্ত না। যে কোন ভাবে নতুন শরিয়ত নিয়ে আগমন করলে কিংবা আগের শরিয়ত আল্লাহর হুকুমে সংস্কার করলে তাকে রাসূক বলা হবে।

2922 views Answered

আল্লাহ ১০৪ খান সহীফা অবতীর্ণ করেছেন এ কথা দলীল সমৃদ্ধ নয়। রাসূল বলা হয় যাদেরকে দীন প্রচারের দায়িত্ব দেয়া হয়েছে। রাসূলের সংখ্যাও সুনিশ্চিত নয়। এ ব্যাপারে নানা রকম বর্ণনা রয়েছে। এবং সে বর্ণনাগুলোর শুদ্ধতা নিয়েও আপত্তি রয়েছে। হ্যাঁ, এমনটি হতে পারে, রাসূল হয়েছেন কিন্তু তার উপর কোনো সহীফা অবতীর্ণ হয় নি।

2922 views Answered

Related Questions

Next steps