5 Answers

মজুরি হল শ্রমিক এর দাম। কোন শ্রমিক তার শারিরিক ও মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহায়তা করার ফলে একটি নির্দিষ্ট সময়ে যে পারিশ্রমিক পান তাকেই মজুরি বলে। অর্থনীতিবিদ কে কে ডুয়েট এর মতে, "শ্রমিক এর সেবার বিনিময়ে যে দাম দেয়া হয় তাকেই মজুরি বলে।"

4593 views Answered
সহজ ভাষায় বলতে গেলে বোঝায়- মজুরি হচ্ছে কর্তার কৃত কর্মের পরিবর্তে যা সে পাওনা, তাকে মজুরি বলে
4593 views Answered

মজুরি  (Wage) কি সেটা বলতে গেলে বেতন (Salary) সম্পর্কেও বলতে হচ্ছে। নতুবা একটা confusion তৈরি হবে। প্রথমেই বেতন এর কথা বলে নেই। একজন সরকারী/ বেসরকারি চাকরিজীবী অথবা ছোটখাটো কোন প্রতিষ্ঠানের বেতনভূক্ত কোন কর্মচারী পারিশ্রমিক হিসেবে বেতন পায়। এবং এটা সাধারণত মাসিক ভিত্তিতে দেওয়া হয়।  আর মজুরি সাধারণত ঘন্টা বা দিনের হিসেবে দেওয়া হয়। যেমন ধরুন একজন দিনমজুর। সে কিন্তু কাজ করলেই টাকা পাবে। কিন্তু কাজে না আসলে সে ঐ দিনের জন্য কোন টাকা পাবেনা। কিন্তু একটি প্রতিষ্ঠানের বেতনভূক্ত কর্মী কিন্তু 2/3 ছুটি নিলেও বেতনের টাকা পুরোটাই পায়।  বেতনভূক্ত কেউ একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়। কিন্তু মজুরি দিন, ঘন্টা অথবা কতটুকু কাজ করা হল সেটার ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। ধন্যবাদ।

4593 views Answered

প্রধানত কায়িক বা মানসিক শ্রমের বিনিময়ে শ্রমিকগণ যে পারিশ্রমিক পায়,তাকে মজুরি বলে।এক্ষেত্রে মানসিক শ্রম অর্থ্যাৎ মেধা ও বুদ্ধির প্রয়োগ কম এবং শারীরিক শ্রম বেশি হয়ে থাকে।

4593 views Answered

মানুষ কাজের বিনিময়ে যা অর্জন করে তাকেই মজুরি বলে।

4593 views Answered

Next steps