2 Answers

চোখের পাতা লাফায় কেন?
 

 

মানসিক চাপ: কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখায়। চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।
 

ক্লান্তি: পরিমিত ঘুমের অভাব বা অন্য কোন কারণে ক্লান্তি থেকেও চোখের পাতা লাফানো শুরু হতে পারে। ঘুমের অভাবে চোখের পাতা লাফালে পরিমিত ঘুম হলেই সেরে যাবে।
 

দৃষ্টি সমস্যা: দৃষ্টিগত কোন সমস্যা থাকলে চোখের উপর চাপ পড়তে পারে। টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রিনের আলোও চোখের দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। আর এই সব সমস্যা থেকে চোখের পাতা লাফানোর উপসর্গ দেখা দিতে পারে।
চোখের শুষ্কতা: কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে, চোখে কন্ট্যাক্ট ল্যান্স ঠিকমতো না বসলে কিংবা বয়সজনিত কারণে চোখ শুকিয়ে যেতে পারে। আর এ কারণে চোখের পাতা লাফাতে পারে।
 

পুষ্টির ভারসাম্যহীনতা: পুষ্টির ভারসাম্যহীনতা চোখের পাতা লাফানোর একটি কারণ। বিশেষ করে ম্যাগনেসিয়ামের অভাবে এমনটি হতে পারে।
এলার্জি: যাদের চোখে এলার্জি আছে, তারা চোখ চুলকায় বা হাত দিয়ে ঘষে। এতে চোখ থেকে পানির সঙ্গে কিছুটা হিস্টামিনও নির্গত হয়। হিস্টামিন চোখের পাতা লাফানোর জন্য দায়ী বলে মনে করা হয়।

ক্যাফিন এবং অ্যালকোহল: কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, ক্যাফিন এবং অ্যালকোহল অতিরিক্ত সেবনে চোখের পাতা লাফাতে পারে।
এতোক্ষণ চোখের পাতা লাফানোর কারণগুলো পড়তে গিয়ে আপনি নিশ্চয়ই চমকে উঠেছেন এই ভেবে যে, আরে তাই তো! ঘটনা তাহলে এরকম? তাই এখন থেকে ডান চোখ লাফালে সুসংবাদ আসে আর বাম চোখ লাফালে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এসব চিন্তা মাথায় গেড়ে বসতে দেবেন না। মাত্রাতিরিক্ত চোখের পাতা লাফালে দেরি না করে চিকিৎসকের কাছে যান। আর যদি হঠাৎ হঠাৎ চোখ লাফায় তাহলে এমনিতেই সেরে যাবে। শুধু অপেক্ষা করুন।

2571 views Answered

না ভাই কারণ এটা আপনা আপনি আবার এটা আপনা আপনি সেরে যায়।এটি সারার কোন পথ নাই কিন্তু এটা এমনি থেকে সেরে যায়।এটা আমার আগে হত কিন্তু এখন আর হয় না আপনা আপনি সেরে গেছে।

2571 views Answered

Related Questions

Next steps