2 Answers
দেহের কোথায় তিল থাকলে কি হবে সে ব্যাপারে খুঁজলে হয়তো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাবেন। কিন্তু সবগুলোই হল কুসংস্কার। সবাই যে যার মত ব্যাখ্যা দিবে হয়তোবা। বিশেষ করে জ্যোতিষ শাস্ত্রে এর নানা ধরণের কারণ দেখানো হতে পারে।
কেউ হয়তো বলবে ডান হাতে তিল মানে সে বেশি দানশীল হবে। আবার আরেকজন বলবে সে বেশি অর্থ ব্যায় করবে। আর যদি ক্রিকেটপ্রেমী কোন জ্যোতিষীকে ধরেন তাহলে তিনি নির্ঘাত বলবেন যে ডান হাতে তিল মানে ভাল পেস বোলার হবার সম্ভাবনা আছে।
এবারে যুক্তিতে আসি। আমি যদি বলতে পারি যে শরীরের অমুক যায়গায় তিল থাকলে আপনার সাথে অমুক ঘটনা ঘটবে - এই কথার অর্থ কি দাড়াল?? আমি ভবিষ্যৎ বক্তা? কিন্তু সেটা কিভাবে সম্ভব? কারণ ভবিষ্যৎ শুধুমাত্র আল্লাহ পাক জানেন। মানুষের/ জ্বীনের পক্ষেও সেটা জানা সম্ভব না।
কাজেই আমার উত্তর হল ডান হাতে তিল থাকুক অথবা বাম হাতে, অথবা উভয় হাতেই আছে কিংবা ধরে নিন কোন হাতেই তিল নেই - ঘটনা যাই ঘটুক এর কোন প্রভাব আপনার উপর নেই।
আর তিল কেন হয় সেটা না জানেন নিশ্চয়ই? তারপরেও বলি - আমাদের গায়ের রং নির্ধারণ করার জন্য এক ধরণের রঞ্জক পদার্থ আছে। সেটার উপরই নির্ভর করে আপনি কতটুকু কালো বা ফর্সা। কিন্তু মাঝে মধ্যে এক সাথে যখন সেই পদার্থটি বেশি জমে যায় তখনই সেটা কালো হয়ে তিল হয়ে যায়। কাজেই এটা যখন তখন হতে পারে।
আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy