2 Answers

২ ফেব্রুয়ারি থেকে জিপি বন্ধ সিমে ৫ টাকায় ৫০০ ফেসবুক এম বির অফার আছে মেয়াদ ৭ দিন। নিতে ডায়াল *১২১*৩২১০# আর রবিতে ২৯ টাকা ফ্লেক্সিলোডে ১জিবি মেয়াদ ৭ দিন।

2945 views Answered

হ্যাঁ আছে। বর্তমানে রবি, গ্রামীনফোন এবং এয়ারটেলে বন্ধ সিমের বা বন্ধ সংযোগের যেসকল এমবি বা ইন্টারনেট অফার আছে সেগুলো হলোঃ


 রবি (Robi):→আপনার রবি প্রিপেইড এবং SME সংযোগ বন্ধ থাকলে (পোস্ট-পেইড, উদ্যোক্তা, কর্পোরেট এবং ইজিলোড কানেকশন ব্যতীত) তাহলে সিম টি চালু করে পাচ্ছেন বছর জুড়ে আকর্ষণীয় ডাটা এবং কল রেট অফার। আপনার নম্বর এই অফার এর আওতায় আছে কিনা তা জানতে যেকোনো নাম্বার থেকে অনুগ্রহ করে ডায়াল করুন *৮০৫০# অথবা যে কোন রবি নম্বর থেকে AYour Robi Number টাইপ করে পাঠিয়ে দিন ৮০৫০ তে, একেবারেই ফ্রি। মাত্র ২৯ টাকা রিচার্জ করলেই পাবেন ১ জিবি ডাটা এবং ১০০ টাকা রিচার্জ করলেই পাবেন ২ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রী ৭ দিনের জন্য। এই ডাটা ২৪ ঘণ্টা ইউজ করা যাবে। এছাড়া, রিচার্জ করার ৩০ দিন পর পর যেকোনো ইজিলোড রিচার্জ/ স্ক্র্যাচ কার্ড এর মাধ্যমে ডাটা প্যাক কিনলেই পাবেন ১ জিবি ডাটা ৭ দিনের জন্য (২৪ ঘণ্টা)। এভাবে ৩০ দিন পর পর ১ জিবি নেয়া যাবে ১১ মাস পর্যন্ত। ইন্টারনেট ব্যালেন্স চেক করতে অনুগ্রহ করে ডায়াল করুন *8444*88#। এছাড়া, ২৯/১০০ টাকা রিচার্জ করলে 0.5paisa/sec সকল রবি/এয়ারটেল নাম্বার এ এবং 1 paisa/sec অন্য অপারেটর এ কথা বলতে পারবেন। ২৯ টাকা রিচার্জ করলে মেয়াদ থাকবে ৩০ দিন এবং ১০০ টাকা রিচার্জ করলে মেয়াদ থাকবে ৯০ দিন (২৪ ঘণ্টা)। 

গ্রামীনফোন (Grameenphone):→ বর্তমানে যেসকল প্রিপেইড এবং পোস্টপেইড সিম (ERS এবং BPO ব্যতীত) ০২ ফ্রেব্রুয়ারি, ২০১৮ থেকে কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করেনি সেসকল সিম এর জন্য একটি অফার রয়েছে। অফারটিতে পাচ্ছেন ৫ টাকায় (এসডি+ ভ্যাট+ এসসি সহ) ৫০০ এমবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন (সর্বোচ্চ ১ বার নিতে পারবেন)। অফারটি নিতে অনুগ্রহ করে *১২১*৩২১০# এবং ব্যালেন্স চেক করার জন্য *১২১*১*৪# ডায়াল করুন।

এয়ারটেল (Airtel):→ বন্ধ সিমের আওতায় আছে কিনা তা জানতে ডায়াল করুন *৯৯৯# এই নাম্বারে। বন্ধ সিমে আপনি পাচ্ছেন ২ জিবি ইন্টারনেট ডাটা। বন্ধ সিম চালু করে ১৯ টাকা রিচার্জ করলেই আপনি পাবেন ৫১২ এমবি ইন্টারনেট ডাটা (মেয়াদ ১৫ দিন) এবং ৫ পয়সা/ সেকেন্ড এয়ারটেল/রবি নাম্বারে এবং ১ পয়সা/ সেকেন্ড অন্য অপারেটরে। (মেয়াদ ৩০ দিন)) প্রথম রিচার্জের ৩০ দিনের মধ্যে ৩০ টাকা ব্যবহার করলে ৩১ তম দিন আপনি পেয়ে যাবেন বাকি ১.৫জিবি ডাটা (মেয়াদ ১৫ দিন)। ডাটা চেক করতে বা জানতে ডায়াল করুন *8444*88# এই নাম্বারে।
2945 views Answered

Related Questions

Next steps