প্রেমিকার বিরুদ্ধ এ জিডি করতে চাই কি ভাবে কি করব?

আমার গফ এর কথা আমি যদি না শুনি তাহলে আমাকে সুসাইড করার হুমকি দেয়।।। সে ২ বার সুসাইড করার ও চেষ্টা করসে।।এখন ভয় পাচ্ছি সে যদি মরে যায় তাহলে তার বাবা মা তো আমাকে ছারবে না।তারা তো থানায় আমার নামে মামলা করবে।।।।এখন আমি এই মেয়ে থেকে বাচার জন্য জিডি করতে চাই।।।।জিডি করলে কি ঠিক হবে নাকি??? র যদি জিডি করি তাহলে কি মেয়ের পরিবার জানবে নাকি?? র জিডি ছাড়া কি আর কোন উপায় আছে নাকি থাকলে জানান
2994 views

2 Answers

আসলে প্রেম ভালোবাসায় জড়ালে নানা রকম সমস্যার সম্মূখীন হতে হয়। এটা স্বাভাবিক। এক এক জন এক এক রকম জালাতে থাকবে। যেমন আপনার বেলায় আপনার প্রেমিকা স্বাধীনতা কেড়ে নিয়েছে। 

ইসলামী নিয়ম হল বিবাহ ব্যাতীত কারো সাথে এই ধরণের সম্পর্কে না জড়ানো। পারলে এ ধরণের সম্পর্ক থেকে বেড়িয়ে যান। আপনার সমস্যার কি সমাধান দিব বুঝতে পারছি না। কারণ আপনি আইনগত ঝামেলা নিয়ে চিন্তিত। কিন্তু এর বাইরে আপনি তার সাথে থাকতে চান না সরে আসতে চান সেটা বলেন নি। 

আমার পরামর্শ হল নিজের আইনগত নিরাপত্তা নিশ্চিত করতে হলে আপনি জিডি করে রাখতে পারেন। আর যার বিরুদ্ধে জিডি করছেন তার বাড়িতে থানা থেকে জিডির একটা কপি পৌছে দেওয়া হবে। কাজেই তার বাবা মা জানতে পারবে সেটাই স্বাভাবিক। 

আপনি প্রয়োজনে ওর বাবা মার সাথে কথা বলুন। তাদেরকে বোঝান যে তারা যেন মেয়েকে সামলায়। এত সামান্য ব্যাপারে যদি মেয়ে আত্মহত্যা করতে চায় তাহলে তাকে পুলিশ অ্যারেস্ট ও করতে পারে। কারণ আত্নহত্যার চেষ্টা করাও একটা অপরাধ। 

মেয়ের আচরণ (আপনার ভাষ্যমতে) শুনে আমার মনে হচ্ছে সে অস্বাভাবিক। মানসিক ভাবে সে 100% সুস্থ না। তারপরও আমি বলব তাকে বোঝানোর চেষ্টা করুন। একটু অভিনয়ও করতে হবে (অবশ্যই সেটা তার ভালোর জন্য)। বলবেন তুমি মরে গেলে আমি কাকে নিয়ে বাচঁবো? আমিতো চেষ্টা করি তোমার কথামত চলতে। একটু ভুল হলে কি ক্ষমা করা যায়না? ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কিছু করে! আর তুমি যদি আমাকে ভালোবেসে থাক তাহলে আমার ছোটখাট ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে পারো না?

সে যদি এসব বুঝে থাকে তাহলে ভাল। আর যদি উল্টো বুঝে তাহলে নির্ঘাত সে মানসিক রোগী। সেক্ষেত্রে আপনি কড়া আইনি ব্যবস্থায় যাবেন। যাতে সে কিছু করে বসলে আপনি না ফাসেন। 

আর যদি আপনি আশিকী মুভির মত আশিক হন তাহলে তো চিন্তার কিছু নেই। সে মরে গেলে আপনি বেঁচে থেকে কি করবেন! (আবেগ থেকে বললাম)

আর যদি আপনার বিয়ের বয়স হয়ে থাকে তাহলে বিয়ে করে ফেলুন যদি সম্ভব হয়। কারণ এতে আপনি গোনাহের হাত থেকে বাঁচবেন। আর আল্লাহ চাইলে আপনার সংসারে শান্তি দিতেও পারেন। ধন্যবাদ। 

2994 views Answered

ব্যাপার টা হাস্যকর হয়ে গেল না.....!? প্রেমিকার নামে জিডি করবেন!. কি অদ্ভুত তাই না। আরে ভাই জিডি করে কি হবে.? জিডি করার পর সে যদি এই কাজ বার বার করতে থাকে তখন আপনি কি করবেন তার থেকে ভালো হয় মেয়ে টিকে বুঝান সুন্দর ভাবে বুঝান সে নিশ্চয় বুঝবে।

2994 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps