আমি এস এস সি  পাস করেছি। এখন আর পড়ালেখা করতাছি না। বিদেশ যাওয়ার ইচ্ছা আছে।  তাই নিজের ভবিষ্যত এর কথা চিন্তা করে একটা হাতের কাজ শিখতে আগ্রহী হয়েছি। আমি এখন সকল  প্রকার মোটরের এর কয়েল বাঁধার কাজ শিখতেছি। এই কাজটা ভাল করে শিখার জন্য আমাকে কোন বিষয়ের প্রতি ভাল করে লক্ষ রাখতে হবে।  আর এই কাজটা শিখে দেশের বাইরে গেলে মাসে কত টাকা বেতন হতে পারে। সঠিক উত্তর দিলে উপকৃত হব। 
2957 views

2 Answers

এই লাইনটা ভাল। অন্তত এটা বলা যায় কাজের অভাবে থাকবেন না। কিন্তু আপনার উচিৎ ছিল কমপক্ষে HSC পাশ করা। অবশ্য এ ব্যাপারে আপনি ভাল জানেন। হয়তো আপনার সে সুযোগ ছিল না।  আপনি যদি কয়েল বাধার কাজ শিখে থাকেন তাহলে বিদেশে যাবার কোন প্রয়োজন নেই। দেশেই ভাল ভাবে আয় করতে পারবেন। প্রথমে যে দোকানটাতে কাজ শিখছেন সেখানে 2/3 বছর চর্চা করুন। তাহলে আপনি ভাল মত শেখার পাশাপাশি কোন কোন যায়গা থেকে কাজ আসে কোন কাজের কোন রেট এগুলো যেমন জানতে পারবেন, তেমনি আপনার একটা পরিচিতিও হবে। পরবর্তীতে আপনি নিজেও মোটর রিপেয়ারিং এর দোকান খুলতে পারবেন। আর বিদেশে গিয়ে কত আয় করতে পারবেন সেটা বলা যায়না। কারণ মালিক ভাল না হলে সে আপনাকে শুধু খাটিয়ে মারবে। যদি বিদেশের কারো সাথে আপনার ঘনিষ্ট পরিচয় থাকে তাহলে একটা সুযোগ নিতে পারেন।  আর কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবেন সেটা আমি ভালমত জানিনা। কিন্তু একটা কথাই বলব, যেটাই শিখুন না কেন Formula একটাই। আপনাকে সেই কাজটা পুরোপুরি শিখতে হবে। খুটিনাটি ব্যাপার গুলোও জানতে হবে। সেই সাথে এটা কেন হল, কাজটা এভাবে না করে ওভাবে কেন করা হল, কি কারণে অমূক মোটরের কয়েলটা নষ্ট হল, কিভাবে বাধালে বেশিদিন লাস্টিং করবে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। ধন্যবাদ। 

2957 views

পড়ালেখা বাদ দিয়েছেন যখন আর সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাওয়ার এবং একটি কাজ শিখে যাবেন এই সিদ্ধাতে আপনাকে সাধুবাদ জানায়।বিদেশ যেতে চাইলে কাজ শেখার কোন বিকল্প নেই কাজ না জানলে বিদেশ অনর্থ। আপনি যে কাজটি শিখে যেতে চাচ্ছেন এই কাজ দেশেই করলে বিদেশের থেকে দেশে ভাল হবে কারন বিদেশে আপনার প্রদত্ত কাজটি খুবই কম।

আপনাকে কোন দালাল মিথ্যা বলে নিয়ে যাবে বিদেশে এবং বলবে এই কাজটি পাবেন এবং এত টাকা পাবেন কিন্তু নিয়ে এসে সেই কাজটি দিতে না পারলে আপনার অবস্থা হবে খারাপ অন্য কাজ করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে বেতন ও পাবেন কম তখন এত টাকা খরচ করে বিদেশ গিয়ে না পারবেন আসতে না পারবেন থাকতে। যদি চেনা কোন লোক বিদেশ নিয়ে যায় এবং সেই মটরের কাজ দিলে মাসে ৫০-৬০ হাজার ইনকাম করতে পারবেন।

তবে,বিদেশ যদি কাজ শিখে যেতেই চান তাঁহলে ইলেক্ট্রিক কাজ শিখে যান যে কোন দেশে যে কোন জায়গাতে বেতন ৪০+ থাকবে এখন সিদ্ধান্ত আপনার যেটা ভাল মনে করেন।

যদি মটরের কাজই শিখতে চান  মটরের কয়েল বাঁধা শেখার জন্য যে বিষয় নজর রাখবেন http://m.wikihow.com/Rewind-an-Electric-Motor এখান থেকে দেখে নিন।
2957 views

Related Questions