বিজ্ঞরা পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন!?

আমি SSC ফল প্রার্থী। আমি একজন ওয়েব প্রোগ্রামার হতে চাই।আমি যদি এখন পলিটেকনিক থেকে পড়ালেখা করি,তাহলে আমার স্বপ্ন পুরন হতে সেটা helpful হবে কিনা? আর একটা বিষয় হচ্ছে কোনটা আমার জন্য বেশি helpful হবে? পলিটেকনিক থেকে? নাকি জেনারেল বিভাগ থেকে? যদি উত্তরটা পলিটেকনিক হয়, তবে কোন বিষয় নিয়ে পড়াটা ভালো হবে?  full information দিয়ে help করবেন please,, as soon as possible !
3987 views

2 Answers

তা নির্ভর করবে আপনার পরিবার এবং,রেজাল্টের উপর। রেজাল্ট ভালো+আর্থিক অবস্থা ভালো হলে জেনারেলে পড়তে পারেন। যদি পাবলিকে সান্স না পান প্রাইভেটে পড়তে পারেন। আর্থিক অবস্থা মোটামুটি হলে আপনি পলিটেকনিকে apply করতে পারেন। পলিটেকনিক থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারেলে সহজেই চাকুরী আছে। বর্তমানে সারা বিশ্বে,, বিশেষ করে চীনে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি। স্কলারশিপ ও পেতে পারেন, পলিটেকনিক থেকে।।। বাকিটা আপনার উপর নির্ভর করবে। পলিটেকনিক হলে ইলেক্ট্রনিক্স বা কম্পিউটার যে কোন একটা নিতে পারেন।

3987 views Answered

পলিটেকনিক, জেনারেল এসব কিছু প্রোগ্রামার হওয়ার পিছনে খুব একটা প্রভাব ফেলেনা। যেটাতেই পড়েন, আপনাকে হাতে ধরে শিখিয়ে দিবেনা। তাদের কাজ শুধু আপনাকে ফান্ডামেন্টাল ধারনা দেয়া। ভালো কিছু করতে চাইলে আপনাকে নিজ দায়িত্বে শিখতে হবে। শেখার অনেক উপায় আছে, ইউটিউব বা বিভিন্ন টিউটোরিয়াল ওয়েবসাইট থেকে A to Z প্রায় সবরকম গাইডলাইন পেতে পারেন। জেনারেল লাইনে পলিটেকনিকের তুলনায় পড়াশোনার চাপ বেশি, আবার এতে ভালো করলে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো কিছু করার চান্স বেশি থাকে। তা যাই হোক, আপনি সিদ্ধান্তটা নিজের ইচ্ছাশক্তির উপর ছেড়ে দিন। পলিটেকনিকে পড়লে CS নিয়ে পড়তে পারেন, এটি আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বেশি একটা সমস্যা হবেনা। জেনারেল লাইনে পড়লে অনেক বেশি এবং উভয়মুখী পরিশ্রম করতে হবে, বিশেষ করে কলেজ লাইফটা খুবই ব্যস্ততায় কাটবে, but it's worth it.

3987 views Answered

Related Questions

Next steps