মানুষ ঘুম থেকে জাগার কিছু সময় পর স্বপ্ন ভূলে যায় কেন?
2 Answers
স্বপ্নকে বলা হয় শর্ট টার্ম মেমোরি। আমরা বেশির ভাগ সময়ই ঘুমের REM বা Rapid Eye Movement স্টেজে স্বপ্ন দেখি। REM স্টেজের মনে রাখার ক্ষমতা কম থাকে। তাই আমরা এই সময়ে দেখা স্বপ্ন অল্প কিছু সময়ের মধ্যেই ভুলে যাই। এছাড়াও, আমাদের মস্তিষ্ক প্রয়োজনীয় তথ্য সংরক্ষন করে এবং বাকি তথ্য মুছে ফেলে। এটা স্বপ্নের ক্ষেত্রেও। এই মনে রাখা এবং মুছে দেওয়ার বিষয়টা নির্ভর করে আলফা ওয়েভের ওপর। যারা স্বপ্ন কম মনে রাখতে পারে তাদের ওয়েভগুলো বাকিদের তুলনায় উঁচু হয়। যারা বেশিক্ষণ পর্যন্ত মনে রাখতে পারে তাদের ওয়েভ প্রসেসিং আরও গভীর হয়। এবং এই গভীর প্রসেসিংয়ের ফলে অনেক সময় ঘুম ভেঙে যায়। আর এই ঘুম ভেঙে যাওয়ার ফলে স্বপ্ন স্টোর হয়ে যায় লং-টার্ম মেমরিতে। ফলে মানুষ কিছু কিছু স্বপ্ন পরের দিন সকালেও মনে রাখতে পারে। তবে, স্বপ্ন মনে রাখতে চাইলে.. ঘুম থেকে উঠে সাথে সাথেই সদ্য দেখা স্বপ্নটা খাতায় লিখে রাখতে পারেন। বেশির ভাগ ক্ষেত্রে ঘুম ভাঙার পরের কয়েক মিনিট স্বপ্ন মনে থাকে।
আমি ব্যাপারটা নিয়ে অনেকদিন ভেবেছি। কিছু স্বপ্ন অনেক সময় অতিবাহিত হবার পরও মনে থাকে। আবার কিছু আছে ঘুম ভাঙ্গার একটু পরেই শেষ! এক্ষেত্রে আমার ব্যাখ্যা হল - ঘুম একটা বিশ্রামের মাধ্যম। এ সময় সব কিছুর সাথে সাথে আপনার মস্তিষ্ক ও বিশ্রাম নিতে থাকে। হয়ত কোন অদ্ভুত খেয়ালে সে স্বপ্ন দেখে। কিন্তু সে কিন্তু তখন সচেতন অবস্থায় থাকে না। যার ফলে সব কিছু ঘুম ভেঙে গেলে অল্প সময়ের মধ্যেই হারিয়ে যেতে থাকে। আপনি একটা বাক্য লিখছেন। আর লেখা অবস্থাতেই আপনাকে চোখের সামনে অন্য একটা বাক্য দেখিয়ে বলা হল এটা মুখস্ত কর। তাহলে কি বেশি সময় সম্পূর্ণ বাক্যটি আপনার মনে থাকবে? Brain ও তেমনই। এজন্যই ঘুমের ঘোরে আপনি যা দেখবেন তার কিছুটা মনে থাকবে। কিছুটা ভুলে যাবেন। কিছু স্বপ্ন হবে ক্ষণস্থায়ী আবার কিছু দীর্ঘস্থায়ী। আর যদি আপনি বেশি সময় স্বপ্ন মনে রাখতে চান তাহলে ঘুম ভাঙার সাথে সাথে সেটা বার বার মনে করার চেষ্টা করুন। আর যত দ্রুত সম্ভব কারো সাথে এটা শেয়ার করুন। তখন দেখবেন ভোলাটাই কঠিন হয়ে গেছে! আমি এই পদ্ধতিতে সফল হয়েছি। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy