হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে জানতে চাই?
5 Answers
♣আল্লাহ তায়ালা বলেন প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। তিনি আরও বলেন-সব কিছুই নশ্বর, অবিনশ্বর কেবল আল্লাহর সত্ত্বা। হাদীস থেকে আমরা জেনেছি, শেষ পর্যন্ত মালাকুল মউত জীবিত থাকবে এবং তাকেও মৃত্যুবরণ করতে হবে। এটিই আল্লাহর অহংকার,যে তিনিই থাকবেন,তিনিই স্থায়ী,অবিনশ্বর,অনাদী,অনন্ত,অক্ষয়। - তুমি (রাসুল) তো মরনশীল এবং তারাও (অন্য মানুষ) মরণশীল [সুরা যুমার - ৩০] - ভুপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর (মরণশীল) [সুরা আর রাহমান - ২৬] - আমি তোমার পুর্বেও কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি (পরেও করিনি)। অর্থাৎ তোমার মৃত্যু হলে তারা কি চীরজীবি থাকবে? [সুরা আম্বিয়া- ৩৪]
আমাদের রাসূল (সা:) স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, যেরূপ মৃত্যুবরন করেছেন উনার পূর্বের অন্যান্য মানুষ ও নবী-রাসূলগন। আল্লাহ্ তা’য়ালা পবিত্র কুরআনুল করীমে বলেছেনঃ ﻭَﻣَﺎ ﺟَﻌَﻠۡﻨَﺎ ﻟِﺒَﺸَﺮٍ ﻣِّﻦۡ ﻗَﺒۡﻠِﻚَ ﺍﻟۡﺨُـﻠۡﺪَ ؕ ﺍَﻓَﺎ۟ٮِٕﻦ ﻣِّﺖَّ ﻓَﻬُﻢُ ﺍﻟۡﺨٰـﻠِﺪُﻭۡﻥَ “আমি তোমার পূর্বেও কোন মানুষকে অনন্ত জীবন দান করি নাই; সুতরাং তোমার মৃত্যু হইলে উহারা কি চিরজীবী হইয়া থাকিবে?” – সূরা আম্বিয়া, ৩৪ আয়াত এর পরের আয়াতেই আল্লাহ বলেছেন, “জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে”। আল্লাহ আরো বলেছেন, ﻛُﻞُّ ﻣَﻦۡ ﻋَﻠَﻴۡﻬَﺎ ﻓَﺎﻥٍ ۚۖ “(যমীন ও) তার উপর যা কিছু আছে তা সবই (একদিন) বিলীন হয়ে যাবে।
হাসান ইবনুূুস সাববাহ আল-বাগদাদী (রাঃ) আয়িশা (রাঃ)থেকে বর্ণিত যে, তিনি বলেন, মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কষ্ট হতে দেখেছি এরপর কারো মৃত্যুর সময় আসান হতে দেখতে আমার আর কোন ঈর্ষা হয় না। রাবী বলেন, আমি এই হাদিস সম্পর্কে আবূ যুরআ (রাঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলাম, রাবী আব্দুর রাহমান ইবনুূুল আলা কে? তিনি বললেন, ইনি হলেন আলা ইবনুূুল লাজলাজ। তাঁকে এইরূপেই আমরা জানি।
(জামে তিরমিজী, ১০/ দাফন কাফন)
উপরোক্ত হাদিস পাঠের পর রাসুল সাল্লালাহু ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়ে আর কিছু বলার অবকাশ থাকে বলে মনে করি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ স্থান পরিবর্তন করেছেন। তবে মৃত্যু পরবর্তী জীবনে সাধারণ মানুষের যে অবস্থা হয় তিনি তা থেকে মুক্ত। তিনি সে জগতে অনেকটা জীবিত মানুষের মত অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীগণ কবরে জীবিত। তারা সেখানে নামাজ আদায় করেন। মুসনাদে আবু ইয়ালা, হাদীস ৩৪২৫। অন্য দিকে শহীদদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত। যদিও তোমরা অনুভব করতে পারো না। সূরা বাকারা ১৫৪।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy