3 Answers
সিগারেট মানুষকে এক ধরনের সতেজ অনুভূতি দেয়। সিগারেট মানুষকে স্নায়ুবিক শক্তিশালী করে তোলে। কিন্তু, এটা অনেক ক্ষতিকর। মানুষ সিগারেট থায়, কারণ তাদের এটা নেশা । এটার কোন ভাল দিক নাই।
৮০% মানুষ হতাশা গ্রস্থ হয়ে সিগারেট খায়।
এটা খাওয়া তে কোন মজা নাই।
যারা সিগারেট খাই তারা মনে করেন,
সিগারেট খেলে হতাশা দূর হয়।
কিন্ত এটা ভুল ধারনা সিগারেট খেতে খেতে নেশা
হয়ে যায়।
তখন সিগারেট খাওয়া অভ্যাসে পরিণত হয়ে যায়।
বেশিরভাগ কিশোর বা যুবক সিগারেট খায় হতাশার কারনে। নিজেকে কষ্ট দিয়ে তারা আনন্দ পেতে চায়। বেশিরভাগ ক্ষেত্রে যারা নিয়মিত সিগারেট খায় , তাদের জীবনে একটা খারাপ অতীত থাকে। অতীতের কষ্ট বাষ্প করে দিতে সিগারেটে টান ধরায়। আদৌ কি কষ্ট লাঘব হয় ? সম্ভবত না। আবার এক ধরনের মানুষ সিগারেট খায় শখের বশে ! তাদের ধারনা সিগারেট না খেলে স্মার্ট হওয়া যায় না। যাই হোক , যারা সিগারেট খায় তারা এক সময় আফসোস করে। যদি আপনি হতাশাগ্রস্ত হয়ে থাকেন , তবে বলব হতাশা কাটাতে বই পড়েন , ঘুরতে যান , ধর্মীয় কাজে লিপ্ত হন। সিগারেট খাবার দরকার কি ! আর যদি আপনি শখের বশে সিগারেট খান , তবে বলব আপনি ভুলের জগতে আছেন। কিছু কিছু লোক আছেন যারা এ খারাপ ত্যাগ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। তাদের উচিত হবে ডাক্তারের সাথে যোগাযোগ করা। আমাদের সমাজেরও কিছু সমস্যা আছে বলে আমি মনে করি। কোন কিশোর সিগারেট খেলে তাকে ঠেলে দেয় নষ্টের কাতারে। সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি হয় , চরিত্রের কি হয় ! এ দেশে একজন লম্পট চরিত্রের ছেলের থেকে একজন সিগারেটখোর ছেলেকে বেশি ঘৃণার চোখে দেখা হয়। প্রকৃতপক্ষে এই মনোভাবও তাদের সিগারেট খেতে উদ্বুদ্ধ করে। আমি সিগারেট খাওয়াকে সমর্থন করি না। মাত্র অল্প কটাদিন আমরা বাচিঁ। দুঃখ কষ্ট তো থাকবেই ! সিগারেট কখনই দুঃখ লাঘবের হাতিয়ার হিসেবে গন্য হতে পারে না।আরেকবার ভাবুন ! আপনার জীবনের গল্প আপনার হাতে। সুন্দর করে গড়ুন জীবনটা। বেদনাকে এত গাঢ় করে কি লাভ ! জীবনানন্দ দাসের এই কবিতাটা পড়েছেন , " কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে ! "
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy