1 Answers
বিশেষজ্ঞরা বলছেন, মানুষ অজ্ঞান হওয়ার মূলত ৪টি কারণ থাকে।১) নিম্ন রক্তচাপ- রক্তচাপ কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যান। এধরনের ঘটনা বেশি ঘটে ৬০ থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে মানুষজনের। ২) ডিহাইড্রেশন- শরীরে জলের পরিমাণ পরিমাণ কমে গেলে রক্তের মধ্যে জলীয় পদার্থের পরিমাণও কমে যায়। যার জেরে কমে যায় রক্তচাপ। স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। মানুষ অজ্ঞান হয়ে যান। ৩) ডায়াবেটিক- ডায়াবেটিক রোগীরা বার বার মূত্রত্যাগ করেন। ফলে শরীরে জলের পরিমাণ কমে যেতে থাকে। অত্যধিক সুগারে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, রক্তচাপ কমে যায়। ৪) হৃদরোগ- হার্টে সমস্যা থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। যার ফলে মানুষ অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এধরনের সমস্যাকে বলা হয় কার্ডিয়াক সিনকোপ।
3295 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy