সকালে খালি পেটে পানি খেলে কি ওজন কমে?

আমার পেটে গ্যাস হয় প্রচুর। কিন্তু সকালে খালি পেটে পানি খেলে আর গ্যাসের সমস্যা থাকে না। আমার বয়স ২০, উচ্চতা ৫ ফুট ৭ ইন্চি,ওজন ৫২ কেজি। কৌষ্ঠকাঠিন্য রয়েছে। দুদিন পরপর পায়খানা হয়।খালি পেটে পানি খেলে কৌষ্ঠ্য ও কিছুটা কমে। শুনেছি সকালে খালি পেটে পানি খেলে নাকি ওজন কমে ,আমার তো এমনিতেই ওজন কম। প্লিজ হেল্প মি
3157 views

1 Answers

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা অনেকেই জানি। কিন্তু এটা ঠিক কী কী উপকারে আসে আর তার সুফল কেমন করে পাওয়া যায়, তা হয়তো অনেকেরই অজানা। অল্প কিছু বিষয় মেনে চললেই সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে থাকা সম্ভব। সকালে পানি পানে শুধু পাকস্থলীই পরিষ্কার হয় না, এটা অনেকগুলো রোগের ঝুঁকি থেকে আমাদের বাঁচতে সহায়তা করে। প্রথমত, এই অভ্যাস মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সহায়তা করে এবং পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। ভালো হজমশক্তি আপনা থেকেই অনেকগুলো স্বাস্থ্য সমস্যার সমাধানে উপকারে আসে। দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি পানে শরীরের ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি। শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই পানি। কেননা, পানি নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে। আর ওজন কমিয়ে রাখতেও উপকারী পর্যাপ্ত পানি পান।

3157 views Answered

Related Questions

Next steps