2 Answers

ডায়াবেটিস একটি বিপাক জনিত রোগ। আমাদের শরীরে ইনসুলিন নামের হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারনে বিপাকজনিত গোলযোগ সৃষ্টি হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং এক সময়  তা প্রস্রাবের সংগে বেরিয়ে আসে। এই সামগ্রিক অবস্থাকে ডায়াবেটিস বলে। ডায়াবেটিস ছোঁয়াচে বা সংক্রামক কোন রোগ নয়।

3264 views Answered

ডায়াবেটিস মেলিটাস (হাইপার গ্লাইসেমিয়া; হাই সুগার, হাই গ্লুকোজ; ডায়াবেটিজ; গ্লুকোজ অসহনীয়তা) আক্ষরিক অর্থে “স্যুইট ইউরিন” (মিষ্টি প্রস্রাব বা মিষ্টি মূত্র) হয়। এই রোগের আক্রান্ত রোগীর মূত্রে মাত্রাতিরিক্ত শর্করা দেখা যায়। যখন এই রোগের সঙ্গে উচ্চ রক্তচাপ এবং দৈহিক স্থূলতা যুক্ত হয়, তখন এই রোগকে ‘মেটাবোলিক সিন্ড্রোম” বলে। রোগটিকে মেলিটাস্ এজন্য বলা হয়, যাতে এই রোগকে “ডায়াবেটিস ইনসিপিডাস” নামে স্বল্প পরিচিত একটি রোগের থেকে পৃথক করা যায়। দ্বিতীয় স্বল্প পরিচিত অসুখটিতে রোগ প্রসাবের পরিমান বৃদ্ধি পায়, কিন্তু এই প্রস্রাবে গ্লুকোজ শর্করা থাকে না। যেহেতেু এই দুটির মধ্যে ডায়াবেটিস মেলিটাস সুপরিচিতি অতি সাধারণ অসুখ, সেজন্য এই অসুখটিকে হাল্কাভাবে “ডায়াবেটিস” বলা হয়।

3264 views Answered

Related Questions

Next steps