মিথ্যে বলে স্ত্রী তালাক প্রদান করিলে করনীয়?
আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করিয়া বাসা ছাড়িয়া চলিয়া যায়, আমার দুইটি পূত্র সন্তান রয়েছে, একজন ১১ বছর অপরজন ৬ বছর বয়সী। বাচ্চাদের নেয়নি, এভাবে আমাদের ছেড়ে সে গত ৭ মাস ধরে বাহিরে বাহিরে আছে। যা খুশী তাই করে বেড়াচ্ছে আবার আমি ডিভোর্স দিতে চাইলে হুমকি দিচ্ছে যে নারী নির্যাতন মামলায় ফাসিয়ে দিবে। পারিবারিক ভাবে অনেক চেষ্টা করে তাকে আনতে ব্যর্থ হয়েছি। ধারনা করা হয় অন্য কোথাও সম্পর্কে জড়িয়ে পড়েছে, এখানে উল্লেখ্য যে আমার ১.৫ বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং তার ধারনা আমি আর বেশীদিন বাচবো না। বাচ্চাদের কোন খোজ ও নেয় না, বাচ্চারা তার সাথে দেখা করতে গেলে বাসায় ঢুকতে না দিয়ে ঘাড় ধরে বের করে দেয়।
এখন সে আমাকে রিসেন্ট ডিভোর্স লেটার পাঠিয়েছে আর সেখানে বলেছে তার বাবার বাড়ী থেকে নাকি আমি ১৫ লক্ষ টাকা নিয়েছি যা আমি তাকে আর ফেরৎ দেইনি যা মিথ্যে এবং ৫ ভরি স্বর্ন ও দেন মোহরের টাকা তাকে প্রদান করতে হবে অথচ সে আমার বাসা থেকে যাওয়ার সময় ৭০ ভরির মতো স্বর্ন নিয়ে যায়, আমি যেহেতু মিচুয়াল চাই তাই কখনো কোন আইনি ব্যবস্থা নেইনি আর যেহেতু পারিবারিক ভাবে চেষ্টা চলছিলো তাই।
এখন আমি এই মিথ্যে থেকে কিভাবে বাচি? টাকা না দিলে বলে নির্যাতন ও যৌতুকের মামলা দিবে আমার বিরুদ্ধে। সে কখনোই প্রমাণ করতে পারবে না আমি টাকা নিয়েছি কোন, কিন্তু হয়রানি হবো আবার এদিকে আমি অসুস্থ ব্যক্তি।
এখন আমি কি করতে পারি? প্লিজ দ্রুত পরামর্শ দিয়ে সহায়তা করুন।
2 Answers
আপনি বিশেষজ্ঞ উকিলের সাথে পরামর্শ নিন, ও আইনি ব্যবস্থা নিন। কিছু টাকা খরচ হলেও আপনি এ থেকে বাঁচতে পারবেন। টাকা নেওয়ার প্রমাণ যেহেতু নাই, তাই টাকার ব্যাপারে আপনাকে কিছুই করিতে পারিবে না। আর আপনি আপনার সন্তানের জন্য আপনার সম্পদগুলি লিখে দিয়ে যান। যেহেতু আপনি অসুস্থ। অন্যথায় আপনি মারা গেলে আপনার সম্পদের অংশ আপনার স্ত্রী পেয়ে যাবে। যেহেতু এখনও তালাক হয় নি।
বুঝতে পারছি এ বিষয়ে আপনি খুব টেনশনে আছেন...তাই যত তাড়াতাড়ি পারেন একজন ভালো মানের উকিলের কাছে যান...উকিলের কাছেই সবকিছু খুলে বলুন..উকিল যা করতে বলবে সে অনুযায়ীই আপনাকে চলতে হবে, তাহলে আপনি আপনার মতো করে বিচার পাবার আশা করতে পারেন..
এরকম বৌকে তালাক দেওয়াই উচিত...বৌকে তালাক দিলে আপনার বৌ আপনার সমপত্তির এক কোণাও পাবেনা..যদি বৌকে তালাক দিতে ঝামেলা মনে হলে আপনার সমপত্তিগুলো ছেলেদের নামে লিখে দিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy