2 Answers

১. ফযর = সুন্নাত ২ রাকাত , ফরজ ২রাকাত ।

২. যোহর = সুন্নাত ৪ রাকাত, ফরজ ৪ রাকাত, সুন্নাত ২ রাকাত, নফল ২রাকাত( নফল দুই রাকাত পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই)

৩. আসর = সুন্নাত ৪ রাকাত( পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই), ফরজ ৪(রাকাত)

৪. মাগরিব = ফরজ ৩ রাকাত, সুন্নাত ২ রাকাত, নফল ২ রাকাত(পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই)

৫. এশা = সুন্নাত ৪ রাকাত(পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই) ফরজ ৪ রাকাত, সুন্নাত ২ রাকাত, নফল ২(পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই), বিতির ৩(রাকাত)।

ব্রেকেটের মধ্যে লেখা"পড়লে সওয়াব না পড়লে গুনাহ নেই" এই রাকাত গুলো আপনি চাইলে আদায় করে নিতে পারেন আবার নাও পারেন । বাকি রাকাত গুলো অবশ্যই আদায় করতে হবে । 

আর হ্যাঁ নির্দিষ্ট দলিল দিতে পারলাম না । তবে এই নিয়ম সব নামাজ শিক্ষা বইয়েই আছে এবং বিভিন্ন আলেমের কাছ থেকেও জানা ।

আপনি যাচাই করে দেখতে পারেন ।

4748 views Answered

আয়েশা (রা.) থেকে বর্ণিত-

"মুহাম্মদ (স.) এর উপর বাধ্যতামূলক করা বিষয় সমূহের মধ্যে ছিলো নামাজ, যা কিনা দুই রাকআত। তবে মাগরিব ব্যতীত, যা ছিলো তিন রাকআত। তারপর আল্লাহ জোহর, আসর এবং এশা-কে চার রাকআত করে দিলেন, তবে ভ্রমণরত অবস্থায় থাকলে পূর্বের নিয়ম প্রযোজ্য হবে।"

-মুসনাদে আহমদ, ২৫৮০৬।


মহানবী (স.) বলেছেন,

"তোমরা সেভাবে নামাজ পড়ো, যেভাবে আমাকে পড়তে দেখো"

-বুখারি, পূর্ণ হাদিস দেখুন


"আল্লাহ সেইসব লোকেদের জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করবে যারা আগ্রহের সহিত এই ১২ রাকআত সুন্নত নামাজ আদায় করবে: যোহরের পূর্বে ৪ রাকআত ও পরে ২ রাকআত, মাগরিবের পরে ২ রাকআত, এশার পরে ২ রাকআত এবং ফজরের পূর্বে দুই রাকআত।"

-তিরমিযি, ৩৭৯; সহীহ্ আল জামী', ৬১৮৩; আরও বিভিন্ন কিতাবেও এসেছে।


আসরের জন্য কোনো নির্ধারিত সুন্নত নেই, তবে ফরজের পূর্বে ৪ রাকআত পড়ার দিকনির্দেশনা দেয়া হয়েছে।

মুহম্মদ (স.) বলেছেন, 

"আল্লাহ তাকে ক্ষমা করুন, যে আসরের পূর্বে ৪ রাকআত (নামাজ) পড়ে।"

-তিরমিযি, ৩৯৫; সহিহ্ আল জামী, ৩৪৯৩।


এরকম আরও অনেক হাদীস আছে, আশা করি আপনার উত্তরের জন্য এগুলোই যথেষ্ট।


(উল্লিখিত হাদীস সমূহের অনুবাদ অক্ষরে অক্ষরে সঠিক নয়, তবে ভাবগত কোনো পার্থক্য নেই)

4748 views Answered

Related Questions

Next steps