কোন 4 রাকাত নামাজের জন্য আসমানের দরজা খোলে?

কেউ জানলে বলেন...আমি যতটুকু জানি এটা ৫ ওয়াক্ত এর মধ্য কোনো নামাজের মধ্য নয়।

2923 views

2 Answers

তাহাজ্জুত নামাযের জন্য আসমানের দরজা খোলা থাকে ৷এই নামায গভির রাতে পরতে হয় ৷ তাহাজ্জুত নামাজ পরে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন ৷

2923 views Answered

আব্দুল্লাহ ইবনে সায়েব রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে সূর্য ঢলে যাওয়ার পর চার রাকাত নামায আদায় করতেন। এবং বলতেন, এটা এমন একটি সময় যখন আকাশমণ্ডলীর দারগুলো উন্মুক্ত করে দেয়া হয়। আমি চাই, এ সময় আমার পুণ্যকর্ম আকাশে উত্থিত হোক। সুনানে তিরমিযী, হাদীস ৪৭৮

في حديث عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يُصَلِّي أَرْبَعًا بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ، وَقَالَ: إِنَّهَا سَاعَةٌ تُفْتَحُ فِيهَا أَبْوَابُ السَّمَاءِ، وَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِيهَا عَمَلٌ صَالِحٌ» رواه الترمذي وقال: حَسَنٌ غَرِيبٌ.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুটি সময় আকাশের দরজা উন্মুক্ত হয়। ১। নামাযের সময় উপস্থিত হলে ২। জিহাদের ময়দানে ব্যুহ রচনা কালে। সহিহ ইবনে হিব্বান, হাদীস ১৭২০

وفي حديث سَهْلِ بْنِ سَعْدٍ رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «سَاعَتَانِ تُفْتَحُ فِيهِمَا أَبْوَابُ السَّمَاءِ: عِنْدَ حُضُورِ الصَّلَاةِ وَعِنْدَ الصَّفِّ فِي سَبِيلِ اللَّهِ» صححه ابن حبان.



2923 views Answered

Related Questions

Next steps