1 Answers

যোহরের চার রাকাত ফরজ নামাযের জন্য ইমামের নিয়ত হলো, নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবা রাকাতি ছালাতি আনা ইমামুল লিমান হাদরা মাইয়াদুরু মোতাওজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার || নিয়ত বাধার পর ছানা পড়বে, তারপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাহিহা শেষ করবে এবং অন্য একটি সূরা মিলাবে। মনে মনে পড়তে হবে।| তারপর রুকু করবে, তারপর সেজদা করে পুণরায় দ্বিতীয় রাকাতের জন্য দাড়াবে। এবার ছানা বাদে, প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে বৈঠকে বসবে। বৈঠকে তাশাহুদ পড়ে ৩য় রাকাতের জন্য দাড়াবে। এবার শূধু সুরা ফাতিহা পড়বে। অন্য সুরা মিলাতে হবে না। তারপর রুকু সেজদা করে ৪র্থ রাকাতের জন্য দাড়াবে এবং ৪র্থ রাকাত তৃতীয় রাকাতের ন্যায় শেষ করে বৈঠকে বসবে। বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া মা সূরা পড়ে দুই সালাম ফিরাবে। এভাবে চার রাকাত নামায শেষ করবে।

3565 views Answered

Related Questions

Next steps