1 Answers

চার ইমামের সংক্ষিপ্ত জীবনী

ইমাম আবু হানিফা (রা) নাম নুমান বিন ছাবিত। উপনাম আবু হানিফা। রাসূল (সা) –এর ইন্তেকালের ৭০ বছর পর ৮০ হিজরীতে ইরাকের কুফায় জন্ম গ্রহণ করেন। ১৫০ হিজরীতে ৭০ বছর বয়সে বাগদাদে ইন্তেকাল করেন। তিনি তর্ক ও ফিকাহ শাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি উচ্চ মানের একজন পরহেজগার ছিলেন। ইমামের কোন প্রামাণ্য লেখা বর্তমানে নেই।

ইমাম মালিক (রা) নাম মালিক বিন আনাস। রাসূল (সা) এর ইন্তেকালের ৮৩ বছর পর ৯৩ হিজরীতে পবিত্র মাদীনাতে জন্ম গ্রহণ করেন। ১৭৯ হিজরীতে ৮৬ বছর বয়সে মদীনাতেই ইন্তেকাল করেন। তিনি হাদীস ও ফিকাহ শাস্ত্রে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনিই সর্বপ্রথম হাদীসের ইল্লেখযোগ্য কিতাব লিখেছেন। এটি ‘মুয়াত্বা মালিক” নামে প্রসিদ্ধ। এছাড়া আরও বহু কিতাব তিনি লিখেছেন।

ইমাম শাফিয়ী (রা) নাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফেয়ী। রাসূল (সা) এর ইন্তেকালের ১৪০ বছর পর ১৫০ হিজরীতে গাযায় জন্ম গ্রহণ করেন। পবিত্র মক্কায় বড় হন এবং জ্ঞান অর্জন করেন। ২০৪ হিজরীতে ৫৪ বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন। তিনি উচ্চ মানের একজন হাদীস বিশারদ ছিলেন। তিনি মহামূল্যবান বহুগ্রন্থ লিখেছেন। এসবের মধ্যে ‘কিতাবুল উম্ম’ ও ‘আর-রিসালাহ’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

ইমাম আহমদ (রা) নাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল। রাসূল (সা)-এর ইন্তেকালের ১৫৪ বছর পর ১৬৪ হিজরীতে বাগদাদে জন্মগ্রহণ করেন। ২৪১ হিজরীতে ৭৭ বছর বয়সে বাগদাদে ইন্তেকাল করেন।

তিনি হাদীস জগতে এক উজ্জল নক্ষত্র। হাদীসের এক বিশাল সমুদ্র। তিনি তাঁর সু-প্রসিদ্ধ কিতাব “আল মুসনাদ” এ চল্লিশ হাজার হাদীস মুসলিম বিশ্বকে উপহার দিয়ে গেছেন। এছাড়া আরও বহু গ্রন্থ তিনি লিখেছেন। গ্রন্থ রচনা ও হাদীসের জ্ঞানের ক্ষেত্রে চার ইমামের মধ্যে তিনিই সবার সেরা। বিস্তারিত দেখুন বই- চার ইমামের অবস্থান ।

 



 সূত্রঃ

বইয়ের লিংক

http://www.banglaquranhadith.com/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B9-%E0%A6%93/

2770 views Answered

Related Questions

Next steps