আমি একটা বিবাহিত মেয়েকে ভালবাসি এখন আমি তাকে ছাড়তে চাই< সেই ক্ষেত্রে আমর কি করা উচিত?
আমি একটা বিবাহিত মেয়েকে ভালবাসি এখন আমি তাকে ছাড়তে চাই< সেই ক্ষেত্রে আমর কি করা উচিত?
3 Answers
আপনি তার সাথে এব্যাপারে কথা বলতে পারেন। তাকে বুঝাতে পারেন। আপনি আপনাদের সম্পর্কের মাধ্যমে যে সমস্যা সৃষ্টি হতে পারে তা তুলে ধরে তাকে বুঝাতে পারেন। তারপর ধীরে ধীরে আপনি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। আপনি সবসময় কাজে ব্যস্ত থাকুন। ভালো কাজে মন দেন। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।
শোনেন ভাই আপনি যে কাজ করেছেন সেটা অনেক খারাপ কাজ। একটা সংসার ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান। আপনি জানতেন মেয়টা বিবাহিত তবুও আপনি তাকে ভালোবেসেছেন। আপনি এখন তাকে বুঝিয়ে বলুন। সে আপনাকে বুঝুক বা না বুঝুক আপনি তাকে দ্রুত ত্যাগ করুন। কারন এতে দুজনের মঙ্গল আর একাজ করার ক্ষেত্রে তাকে প্রথমে ভালো করে বোঝাতে পারেন যাতে সে কষ্ট না পায় এক্ষেত্রে ধর্মীয় নির্দেশনা, পারিবারিক নির্দেশনা, সামাজিক নির্দেশনা কে প্রাধান্য দিবেন। আমার মনে হয় এতে সে নিশ্চয় বুঝবে। আর না বুঝলে অবশ্যই তার মনে আঘাত দিবেন অর্থাৎ রূঢ় কথা বলে ব্যাপারটা মিট করে নিবেন। আর খাটি মনে তওবা করুন একাজ না করার নিশ্চয় মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল।
আপনি যদি তাকে ভুলতে চান। তাহলে প্রথমত আপনি তার স্মৃতিগুলোকে ভুলে যান। এটা হলো কাউকে ভূলে যাওয়ার প্রথম ধাপ। কারণ স্মৃতি বার বার মানুষটির কথা স্মরণ করিয়ে দেয়। আর দ্বিতীয়ত তার সাথে যোগাযোগ ও যোগাযোগের মাধ্যম গুলো বন্ধ করে দিন। যেমন দেখা করা, মোবাইলে কথা বলা ইত্যাদি। আপনার কষ্ট হবে। তবে সহজে ভূলতে পারবেন। তবে একাকী থাকবেন না। আর নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy