শরীর সুন্দর।কিন্তু তার তুলনায় মুখ অনেক কালো।।এমনকি মুখ থেকে ঘার একদম কালো মানুষের মতো কালো। ।প্লিজ সমাধান দেন প্লিজ?

মুখ এবং ঘার খুবকালো শরীরের তুলনায় ।শরীরের খুব সুন্দর চলাফেরা করতে খুব সমস্যা হচ্ছে
3266 views

5 Answers

টমেটো প্যাক- আপনি প্রথমে কিছুটা টমেটোর রস তার কিছুটা লেবুর রস মিশিয়ে প্রয়োগ করতে পারেন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। মধু ও হলুদ- আপনি কিছুটা হলুদ এবংং সমপরিমাণ মধু মিশিয়ে প্রয়োগ করতে পারেন। সপ্তাহে ২-৩ বার প্রয়োগ করলে আপনি ফর্সা ত্বক পাবেন। শশা- আপনি মুখে শশা ঘষতে পারেন। শশা মুখ উজ্জ্বল করতে সাহায্য করে৷ আপনি রাত্রে ঘুমানোর আগে মুখে শশা ঘষে মুখ দুয়ে নিতে পারেন। এতে আপনি পেতে পারেন ফর্সা ত্বক। আটা- আপনি কিছটা আটা সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে প্রয়োগ করতে পারেন। শুকিয়ে গেলে আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এটি সাবানের চেয়ে বেশি পরিষ্কারকের কাজ করে। ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। প্রতিদিন ঠিকমতো পানি পান করুন। আশা করি দ্রুত সমাধান পাবেন।

3266 views Answered

আপনি মুখে কাঁচা দুধ লাগাতে পারেন। কাঁচা পেঁপের পেস্ট তৈরী করে তাতে কাঁচা দুধ মিশিয়েও নিয়মিত ব্লিচ করতে পারেন। এছাড়া চিনি ও লেবুর রস একত্রে মিশিয়ে নিয়মিত ত্বক, ঘাড় ও গলায় স্ক্রাবিং করতে পারেন। সর্বপরি রাতে ঘুমানোর আগে হলুদের গুড়ার সাথে লেবুর রস মিশিয়ে মুখের ত্বকে লাগিয়ে ঘুমাবেন। সকালে ধুয়ে ফেলবেন। ত্বক ফর্সা হবে।

3266 views Answered

1/ আপনি প্রতিদিন 7-8গ্লাস পানি পান করবেন। 2/ আপনি ভালো মানের সাবান অথবা ফেসওয়াশ দিয়ে দুইবার মুখমন্ডল ধৌত করবেন। 3/ আপনি ভালো মানের একটি ক্রিম ব্যবহার করবেন। মুখমন্ডলে কখনো তৈল দিবেন না।

3266 views Answered

** দুধ ও মধুদুধ ও মধু একসঙ্গে মিশিয়ে কালো দাগের উপর দশ মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখ পানি দিয়ে ধুয়ে নিন। টানা কয়েকদিনের ব্যবহারে আপনার মুখের দাগ উধাও হয়ে যাবে।

** অ্যালোভেরা অ্যালোভেরা জেল বা রস, মুখের দাগের উপর আলতো হাতে মালিশ করে নিন। প্রত্যেকদিন এর ব্যবহারে আপনার মুখের দাগ মুছে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। এক্ষেত্রে অ্যালোভেরা থেকে রস বের করে নিন। এর রস লাগানোর আগে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর রস মুখে দিয়ে মাসাজ করুন। এছাড়া অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক বানিয়েও ব্যবহার করতে পারেন।

** শসা ও টমেটো : শসা ও টমেটো মুখের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে দুটোই কার্যকরী। কয়েকটি শসার টুকরো নিয়ে একটা পেস্ট তৈরি করে নিন, তাতে সামান্য মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। টমেটো কেটে মুখে আলতোভাবে ঘষতে থাকুন। তারপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

**************

** অ্যালোভেরাঃ  অ্যালোভেরা থেকে তাজা রস বের করে ২০ মিনিট ঘাড়ে লাগিয়ে রাখুন। এভাবে প্রতিদিন অ্যালোভেরার রস ব্যবহার করলে ঘাড়ের কালো দাগ দূর হয়ে যাবে।

** লেবুর রস  গোলাপ জলঃ ঘাড়ের কালো দাগ দূর করার প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস ও সমপরিমাণ গোলাপজল মিশিয়ে ঘাড়ের কালো দাগে লাগিয়ে ঘুমিয়ে যান, অত:পর সকালে উঠে ধুয়ে ফেলুন। এভাবে এক মাস ব্যবহার করলেই পার্থক্যটা বুঝতে পারবেন।  
** আলুর রসঃ  আলু কুচি অথবা আলুর রস ঘাড়ে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঘাড়ের কালচে ভাব দূর হয়ে  যাবে। 
** শসার রসঃ  শসা মিহি কুচি করে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ঘাড়ের কালো দাগের উপর কয়েক মিনিট ভালো করে ঘষে ঘষে  লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আশকরি আপনার সমস্যা আর থাকবে না ইনশা আল্লাহ।

3266 views Answered

নিয়মিত চেহারা ঘষে মেজে গোসল করবেন । কোন ফেসওয়াশ ও ক্রিম ব্যবহার করতে পারেন । দুধে হলুদের গুড়ো মিশিয়ে মুখে লাগাতে পারেন । বরফের টুকরো দ্বারা চেহারাতে ম্যাসাজের মত করতে পারেন । রোদে কম যাবেন ।

3266 views Answered

Related Questions

Next steps