বিমানবাহিনীতে বর্তমানে অফিসার র্যাংকিং এ ভর্তি হতে হলে এসএসসি ও এইচএসসি তে সর্বনিম্ন কত পয়েন্ট লাগবে?

বিমানবাহিনী তে অফিসার পদে যোগ দিতে কত পয়েন্ট লাগে।দয়া করে যারা জানেন শুধু তারা উওর দিন।কারণ এটা আমার ক্যারিয়ারের একটা অংশ।ধন্যবাদ।আশা করি সঠিক উওর পাবো।
2668 views

1 Answers

জিডি (পি), লজিস্টিক, এটিসি এডিডব্লিউসি, মেটিয়রলজিতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক (বিজ্ঞান)পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদনকারীদের উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ ৪.৫০ থাকতে হবে। এডমিনে আবেদনের জন্য  যেকোনো বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। ফিন্যান্স শাখায় আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০ অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪.০০ পেয়ে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা যোগ্য বিবেচিত হবেন। 

2668 views Answered

Related Questions

Next steps