1 Answers
ওয়ার্ডপ্রেস এ প্লাগইন চালু করা হয়েছিল WordPress 1.2 এ সে সময় প্লাইন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য আশীর্বাদস্বরুপ হয়ে এসেছিল। Wp-beginner এ দেখেছিলাম তারা এ সম্পর্কে লিখেছিল “WordPress without plugins is like a toy store with no toys” বর্তমানে ওয়ার্ডপ্রেস-এর ২১,০০০ এর চেয়েও বেশী ফ্রী প্লাগইন রয়েছে। প্লাগইন এর উপকারিতা হল আপনি এর মাধ্যমে প্রায় সবকিছুই করতে পারবেন।
আমাদের অনেকের ধারণা যে কম প্লাগইন ব্যবহার করলে ওয়ার্ডপ্রেস দ্রুতগতিসম্পন্ন থাকবে আর বেশী প্লাগইন ব্যবহার করলে ওয়ার্ডপ্রেস ধীরগতিসম্পন্ন হবে। এটি কিন্ত সঠিক নয়, এই ধরণের ধারণা এসেছিল খারাপ ভাবে কোডিং করা কিছু প্লাগইন থেকে, বলা যেতে পারে কিছু বেশী-ই। কিন্ত সাধারন সেসব প্লাগইন রয়েছে সেগুলো কখনো-ই ওয়ার্ডপ্রেসকে ধীরগতিসম্পন্ন করবে না, শুধুমাত্র খারাপ ভাবে কোডিং করা প্লাগইন করবে।
এটিও মনে করা হয় যে প্লাগইন ব্যবহার না করে ম্যানুয়ালি কোড বসায়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস-এর Speed বজায় রাখলেন। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ধরুন আপনি ৩০টি code snippets বিভিন্ন জায়গা থেকে কপি করে পেস্ট করলেন, তাহলে আপনি ৩০টি প্লাগইন ইনস্টল করলেন। ধরুন আপনার কোড কপি করতে কিছু বাদ হয়ে গেল, আবার পেস্ট করতে কিছুর আগে করে ফেললেন এতে করে আপনার সাইট Crash করতেপারে এমন কি অনেক স্লো হয়ে যেতে পারে। তখন আর আপনি বুঝতে পারবেন না কি কারণে স্লো হয়ে গেল।
Wp-Begginner এ বর্তমানে ৫৩টি আক্টিব প্লাগইন রয়েছে। আর তাদের হোম পেজ এর লোডিং টাইম কয়েক মিলি সেকেন্ড। এর প্রমান দেখতে চাইলে http://tools.pingdom.com এ গিয়ে তাদের হোম পেজ এর লিংক দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। (বিভিন্ন সময়ে কিছু পার্থক্য হতে পারে তবে অনেক কম)
এখন অন্য প্রশ্ন:- কতগুলো প্লাগইন আপনার ব্যবহার করা উচিত?
উত্তর: আপনার যতগুলো প্রয়োজন।
প্লাগইন ইন্সটলের কিছু সাবধানতা:
১. কতবার প্লাগইনটি ডাউনলোড করা হয়েছে।
২. প্লাগইন-এর রেটিং।
৩. কতজন বলেছে প্লাগইনটি কাজ করে বা কাজ করে না।
৪. প্লাগইনটির রিভিউ দেখে নিন।
৫. কে বা কারা প্লাগইনটি তৈরী করেছে তার বিশ্বাসযোগ্যতা দেখে নিন।
পরিশেষে এই সিদ্ধান্তে আশা যায় যে বেশী প্লাগইন আপনার সাইটকে স্লো করে দেয় না, ত্রুটিপূর্ণ প্লাগইন আপনার সাইটকে স্লো করে দেয়। আর আপনার যত প্রয়োজন প্লাগইন ব্যবহার করুন। ম্যনুয়ালি কোড কপি পেস্ট করা থেকে যথাসম্ভব বিরত থাকুন, কারন এতে ঝুকির পরিমান আনেক বেশী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy