1 Answers
যেভাবে ওয়ার্ডপ্রেস সাইট থেকে পোস্ট স্থায়ীভাবে ডিলিট করবেনঃ পোস্ট ডিলিট করার জন্য আপনাকে সাইটের ড্যাসবোর্ডে Posts এর উপর মাউসের কার্সর রেখে All posts এ ক্লিক করে আপনি যে পোস্টটি ডিলিট করতে চান সেটি খুঁজে নিতে হবে। নিচের চিত্রে লক্ষ্য করুন। তারপরের চিত্রে খেয়াল করুন আপনি যেই পোস্টটি ডিলিট করতে চান সেটির শিরোনামের উপর মাউসের কার্সর রাখলে কয়েকটি অপশন ভেসে আসবে। সবুজ রঙে চিহ্নিত বক্সে খেয়াল করুন Trash নামক একটি অপশন আছে এবং পোস্টটি ডিলিট করার জন্য Trash এ ক্লিক করুন। আমরা যখন কম্পিউটারে কোন কিছু ডিলিট করি তখন ঐগুলি সর্বপ্রথম Recycle Bin এ গিয়ে জমা হয়। তারপর কম্পিউটার থেকে স্থায়ীভাবে ডিলিট করার জন্য Recycle Bin থেকে আবারো ডিলিট করতে হয়। ওয়ার্ডপ্রেস সাইটের Trash ও ঠিক তদ্রূপ কম্পিউটারের Recycle Bin এর মত একই ভূমিকা রাখে। আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট থেকে পোস্ট ডিলিট করি ঐগুলিও Trash এ গিয়ে জমা হয়। নিচের চিত্রে খেয়াল করুন আমি যে পোস্টটি ডিলিট করেছি তা Trash জমা হয়েছে। স্থায়ী ভাবে ডিলিট করার জন্য এখন আমাকে যা করতে হবে সবুজ রঙে চিহ্নিত বক্সের Trash এ ক্লিক করতে হবে। নিচের চিত্রে খেয়াল করুন Trash এ ডিলিটকৃত পোস্টের উপর মাউসের কার্সর নিয়ে গেলে Restore ও Delete Permanently নামক দুটি অপশন ভেসে আসবে। আপনি চাইলে পোস্টটিকে আবার আপনার সাইটে Restore করে নিতে পারেন আর স্থায়ীভাবে ডিলিট করার জন্য Delete Permanently অপশনে ক্লিক করুন। এই হলো ওয়ার্ডপ্রেস সাইট থেকে পোস্ট স্থায়ীভাবে ডিলিট করা নিয়ে সিম্পল টিপস। সুত্রঃ digitalskillsbd
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy