1 Answers
দ্রুত চিহ্নিতকরণ এবং চিকিৎসা করা হলে এই রোগটির ফলে মৃত্যু ও মস্তিষ্কের ক্ষতি এড়ানো সম্ভব। মেনিনজাইটিস নির্ণয় করার জন্য নিম্নোক্ত পরীক্ষাগুলি করা অবশ্য প্রয়োজনীয়: লাম্বার পাংচার - ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস নিশ্চিত নির্ণয়ের জন্য মস্তিষ্কসুষুম্না তরল সংগ্রহ করে মাইক্রোবিয়াল কালচার, সিবিসি, প্রোটিন ও গ্লুকোজ মাত্রা এবং সি-রিআক্টিভ প্রোটিন (ইনফেকশন মার্কার) প্রভৃতি পরীক্ষা করা হয়। শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি। মাথার সিটি স্ক্যান। মেনিনজাইটিসের ফুসকুড়ির পজিটিভ গ্লাস টেস্ট। মেনিনজাইটিসের চিকিৎসায় যে পদ্ধতিগুলি ব্যবহৃত হয়: ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে ইনট্রাভেনাস এন্টিবায়োটিক প্রয়োগ করা হয় যা শরীর থেকে সংক্রামক ব্যাকটেরিয়া অপসারণে সাহায্য করে। ফাঙ্গাল মেনিনজাইটিসের চিকিৎসায় এন্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার হয়। ভাইরাল মেনিনজাইটিসে ইনট্রাভেনাস এন্টিভাইরাল ওষুধ দেওয়া যেতে পারে, কিন্তু সাধারণত নিজে থেকেই এটির নিরাময় হয়ে যায়। মেনিঙ্গকক্কাল ভ্যাকসিন এবং হিমোফিলাস ইনফ্লুয়েনজি টাইপ বি ভ্যাকসিনের মত কিছু টীকা মেনিনজাইটিস থেকে সুরক্ষা দিতে পারে। সুষ্ঠ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মেনিনজাইটিসের প্রাদুর্ভাব আছে এরকম অঞ্চলে যাওয়ার আগে প্রয়োজনীয় টীকা নেওয়ার মাধ্যমে এই রোগটিকে এড়ানো সম্ভব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy