1 Answers
এই সমস্যাটি নির্ণয় করার জন্য ডাক্তারি পরামর্শ নেওয়া খুবই জরুরী। এই চিকিৎসাতে প্রায়ই কতগুলি প্রশ্ন তালিকা অন্তর্ভুক্ত থাকে যেগুলো সাধারণত পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস, ঘুমের ধরন, আবেগপ্রবন অবস্থা এবং পারিবারিক জীবনের সাথে যুক্ত থাকে। তাছাড়া চিকিৎসক ভুলে যাওয়া সংক্রান্ত বিবরণ, স্মৃতিভ্রমের সূত্রপাত এবং ভুলে যাওয়ার প্রকৃতি সম্বন্ধেও জিজ্ঞাসা করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে স্নায়ুমনস্তত্ববিদের বা নিউরোসাইকোলজিস্টের পরামর্শ নেওয়া আবশ্যিক হয়ে পড়ে। এই রোগে বেশির ভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসা করা যায় না এবং রোগটি কমানোও যায় না। এর চিকিৎসার প্রধান পদ্ধতি হল পরিস্থিতি ও ব্যক্তি সাপেক্ষে যতটা সম্ভব ভালভাবে যত্ন করা। বেশিরভাগ বয়ষ্ক ব্যক্তিরা তাদের মানসিক অপ্রাচুর্যতার অনুভব করেন এবং এটা তাদের জন্য খুব চাপ এবং লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করে, প্রধানত তারা যারা একটা প্রানবন্ত জীবনযাপন করেন। তাদের জন্য পরমুখাপেক্ষী হওয়া এবং স্বাধীনভাবে কাজ করতে না পারার অবস্থাটি খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে। তবে এই ধরণের ব্যক্তিদের জন্য যা প্রয়োজন সেগুলো হল: পারিবারিক সমর্থন এবং যত্ন। একটি স্থিতিশীল যত্ন নেওয়ার পরিকল্পনা। তাদের শারীরিক অবস্থা ও সমস্যার চিকিৎসা করা। সামাজিকীকরণের সুযোগ। সুষম খাদ্য ও পর্যাপ্ত ঘুম। উপসর্গগুলির অবনতি রোধ করার জন্য মস্তিষ্কের সাধারণ উদ্দীপনামূলক কার্যকলাপ, যেমন: ধাঁধা ও শব্দজব্দ (ক্রশওয়ার্ড)। ম্যাগাজিন পড়া। মানসিক চ্যালেঞ্জিং কার্যকলাপ করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy