1 Answers

ডাক্তারেরা একটি গ্লাভস পড়া আঙ্গুল অথবা একটি এনোস্কোপ (শেষ প্রান্তে ক্যামেরা লাগানো একটি পাতলা নল) ঢুকিয়ে আপনার পায়ু নালী পরীক্ষা করবে। ফিশারের অবস্থান দেখেও এর সম্ভাব্য কারণ সম্বন্ধে জানা যেতে পারে। পিছনে বা সামনের তুলনায় ধারের দিকে অবস্থিত ফিশারগুলি ক্রোহন’স ডিজিজের কারণে হতে পারে। যদি প্রয়োজন হয়, আরও ভালো করে রোগ নির্ণয়ের জন্য বা অন্তর্নিহিত অবস্থা সম্বন্ধে জানার জন্য, ডাক্তার রোগীর অবস্থার উপর ভিত্তি করে নমনীয় সিগময়েডোস্কোপি বা কোলনোস্কোপির ব্যবহার করতে পারেন। এনাল ফিশারগুলির সহজেই চিকিৎসা করা যেতে পারে এবং কয়েক সপ্তাহের মধ্যে নিজেই ঠিক হয়ে যেতে পারে, তবে এটা হওয়ার আসল কারণগুলির চিকিৎসা করা না হলে এই রোগটি আবার হতে পারে। সাধারণত, ফাইবার সমৃদ্ধ খাবার এবং প্রচুর পরিমাণে জল খেলে তা মলকে নরম করতে পারে এবং তা বেশি পরিমানে হতে পারে, যার ফলে আর কোনও ক্ষতি হয় না এবং ফিশার ঠিক হতে থাকে। মলদ্বারের ব্যথা থেকে মুক্তি পাবার জন্য টপিক্যাল অ্যানাস্থেটিক্স ব্যবহার করা যেতে পারে। চিকিৎসায় সাহায্য করার জন্য স্টুল সফ্টনার্সও দেওয়া হয়।

7943 views Answered

Related Questions

Next steps