কিভাবে নিজেকে সবার সামনে অনেক আকর্ষণীয়, স্মার্ট ও সুন্দর হয়ে উঠব?
1 Answers
অন্যের নজর কাড়াই যদি আকর্ষণীয় হয়ে ওঠা হয় তাহলে এর বড় উপায় হল সবসময় পরিপাটী থাকা। তাই সবসময়ই পরিপাটী থাকার চেষ্টা করুন। নিজেকে গুছিয়ে রাখুন।
পোশাক পরিধানে রুচিশীল হোন। আপনি নিজেকে আকর্ষণীয় বা সেক্সি করে তুলবেন মানে এই না যে অশালীন পোশাক পরবেন। রুচিশীল আর শালীন পোশাকের মাঝেও নিজেকে আকর্ষণীয় করে তোলা সম্ভব। তাই পোশাক নির্বাচনে সচেতন হোন।
আত্মবিশ্বাস আপনার সৌন্দর্যকে আরও বেশি গ্ল্যামারাস করে তুলতে সহায়ক। তাই সবসময় আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করুন।
নিজের প্রতি যত্ন নিন। শরীর ও মন ভালো থাকে এমন কাজ করুন। আপনি হয়ে উঠবেন সবার মাঝে অনন্য। কিছু অতিরিক্ত গুণ নিজের মাঝে ধারণ করুন। যেমন অন্যকে হাসানো, সবার সাথে সদ্ব্যবহার ইত্যাদি একজন ব্যক্তিকে সবার থেকে আলাদা করে তুলতে সহায়ক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy