2 Answers
নাবালক বাচ্ছা যাদের মা বাবা নেই বা যে কোন একজন নেই তাদেরকে এতিম বলে.. আর যারা গরীব অসহায় তাদের মিসকিন বলে..
3955 views
Answered
এতিম শব্দটির অর্থ হচ্ছে নিঃসঙ্গ। ইসলামী পরিভাষায় যেসব শিশু সন্তানের বাবা ইন্তেকাল করেছেন, তাকে এতিম বলা হয়। সন্তান যখন বালেগ বয়সে উপনীত হয়, তখন তাকে আর এতিম বলা হয় না।
ইসলামের পরিভাষায় এতিম হচ্ছে সন্তান বয়ঃপ্রাপ্ত হওয়ার আগেই পিতার মৃত্যু হওয়া। যে সকল অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের পিতা বেঁচে নেই ইসলামি পরিভাষায় তারা এতিম।
বাংলা অভিধান অনুযায়ী, মাতা-পিতাহীন বালক-বালিকাকে এতিম বলা হয়। পিতা উপস্থিত থাকা অবস্থায় মাতাবিহীন শিশুকে ইসলামী পরিভাষায় এতিম বলা হয় না। কেননা সন্তানের লালন-পালন, রক্ষণাবেক্ষণ ও ব্যয়ভার বহনের দায়িত্ব পিতার।
রাসূল (সাঃ) বলেন, সাবালক হলে তাকে এতিম বলা যাবে না। বয়ঃপ্রাপ্ত হওয়ার আগে মাতার মৃত্যু হলে আরবদের পরিভাষায় তাকে ‘লতিম’ ও বাবা-মা দুজনই মারা গেলে ‘কাতী’ বলে। আর কন্যা সন্তান বিয়ে না হওয়া পর্যন্ত এতিম থাকে।
যে সকল শিশু-কিশোরের বাবা বা মা নেই তাদের তিন শ্রেণীতে বিভক্ত করা যায়।
প্রথমত: যার মা-বাবা কেউ বেঁচে নেই।
দ্বিতীয়ত: যার পিতা বেঁচে নেই।
তৃতীয়ত: যার মা বেঁচে নেই।
প্রথম ও দ্বিতীয় শ্রেণীকে এতিম বলা হয়।
মিসকীন: রাসূলুল্লাহ (সাঃ) বলেন: মিসকীন সেই ব্যক্তি নয় যে এক লোকমা বা দুই লোকমা, একটি খেজুর, দুটি খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে চেয়ে বেড়ায়। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ)! তাহলে মিসকীন কে? রাসূলুল্লাহ (সাঃ) বললেন: যার কাছে এমন কিছু নেই যার দ্বারা সে অমুখাপেক্ষী হতে পারে, যার এমন অবস্থা প্রকাশ পায় না যা দেখে তাকে সদাক্বাহ দেয়া হবে এবং মানুষের কাছেও চায় না। (সহীহ বুখারী: ১৪৭৯)।
হাদীস দ্বারা বুঝ গেল যারা ফকীর থেকে একটু স্বচ্ছল তারাই মিসকীন।
3955 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy