মিলন করার পর কিভাবে কি করলে গুনাহ হবেনা।পুরা ব্যখ্যা দিন?
1 Answers
১. মিলনের পর তাড়াতাড়ি গোসল করা উত্তম। ২. একই রাতে দু তিনবার মিলন করলে একবার গোসল করলেই যথেষ্ট। তবে এক্ষেত্রে প্রত্যেকবার কমপক্ষে অজু করা উত্তম। হাদীসে এটা আছে। তবে না করলে গুনাহ হবে না। ৩. নাপাক থাকাকালীন কোনো কাপড় পরলে কাপড়ে যদি নাপাকি লাগে, তাহলে কাপড় নাপাক হয়ে যাবে। আর যদি কাপড়ে কোনো নাপাকি না লাগে, তাহলে কাপড় নাপাক হবে না। ৪. আর কাপড় নাপাক না হলে সেটা দ্বারা নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। ৫. মিলনের পর যে ফ্লোর দিয়ে হেঁটে যান, তাতে যদি নাপাকি না পড়ে, তাহলে তাতে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। ৬. মিলনের পর মিলনের আগে যে কাপড় পরে ছিলেন, সেটাই পরতে পারেন। পরে গোসলের সময় ধুয়ে নিলেন। কিংবা শরীরের নাপাকি ধুয়ে কিংবা ভালোভাবে মুছে কাপড় পরতে পারেন। এক্ষেত্রে শরীর থেকে নাপাকি পুরোপুরি দূর হয়ে গেলে কাপড় আর নাপাক হবে না। এই কাপড়ে পরে নামাজও পড়তে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy